আন্তর্জাতিক

ইসরায়েল থেকে সৌদি সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইসরায়েল থেকে সৌদি সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের রিয়াদে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সৌদি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইসরায়েল এবং হামাসের যুদ্ধ ছড়িয়ে পড়া বন্ধের লক্ষ্যে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সফরের অংশ হিসেবে তিনি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন।

বিবিসি জানিয়েছে, যুদ্ধরত ইসরায়েল সফর শেষে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সৌদি আরবে পৌঁছেছেন। মূলত হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত যেন পুরো অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সেই প্রচেষ্টার অংশ হিসেবেই তিনি সৌদি আরব সফর করছেন।

ব্লিংকেন চাচ্ছেন আরব দেশগুলো হামাসের তীব্র সমালোচনা করুক এবং ইসরায়েলের প্রতি সংযত আচরণ করুক। তবে তিনি সৌদি আরবের রিয়াদে পৌঁছানোর পর পাল্টা হামলায় বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করে ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে দেশটি।

সৌদি আরব বেশ কিছুদিন ধরে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইসরায়েলের সাথে আলোচনা চালিয়ে আসছিল। কিন্তু এখন কার্যত সেটি থমকে গেছে। চলতি বছরের শুরুতে তারা ইরানের সঙ্গে নতুন করে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে এবং সৌদি যুবরাজ হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর ইরানের প্রেসিডেন্টের সাথে ফোনে কথা বলেছেন।

অন্যদিকে অ্যান্টনি ব্লিংকেন চাইছেন ইরান যেন এখনকার সংঘাতে না জড়ায়। সৌদি আরব সফর শেষে মিশর যাবেন তিনি, কারণ এই দেশটির সাথে গাজার সীমান্ত আছে। সেখানে তিনি মানবিক সাহায্যের জন্য একটি করিডোর স্থাপন এবং গাজায় বেসামরিক নাগরিকদের জন্য একটি সেফ জোনের বিষয়ে আলোচনা করবেন।

বিষয়:অ্যান্টনি ব্লিংকেন ইসরায়েল মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মিশর সৌদি আরব হামাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…