চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্ল্যাকপিংকের কনসার্টে দেড় লাখ দর্শক!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:০১ অপরাহ্ন ২১, জানুয়ারি ২০২৬
বিনোদন
A A

ওয়ার্ল্ড ট্যুর ‘ডেডলাইন’-এর অংশ হিসেবে সম্প্রতি জাপান সফর করেছে কে-পপ এর গার্ল গ্রুপ ‘ব্ল্যাকপিংক’। ওয়াইজি এন্টারটেইনমেন্ট জানিয়েছে, গত ১৬ থেকে ১৮ জানুয়ারি টোকিও ডোমে অনুষ্ঠিত টানা তিনটি শো-তে মোট ১ লাখ ৬৫ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

কনসার্টের শুরুতেই ‘কিল দিস লাভ’ ও ‘পিংক ভেনম’ পরিবেশন করে মঞ্চে ঝড় তোলেন রোজে, জেনি, লিসা ও জিসু। গানের তালে শিল্পীদের নাচের মুদ্রা পুরো গ্যালারিতে এক অভাবনীয় উন্মাদনা তৈরি করে।

পুরো আয়োজনে ‘হুইসেল’ ও ‘বুম্বায়া’ থেকে শুরু করে একের পর এক হিট গান পরিবেশন করেন শিল্পীরা। কনসার্টের শেষভাগে ভক্তদের ভালোবাসায় আবেগতাড়িত হয়ে পড়েন ব্ল্যাকপিংক সদস্যরা।

বিদায়ী বার্তায় তারা জানান, এত দ্রুত সময় কেটে যাওয়ায় তাদের খারাপ লাগছে। এই তিন দিনে দর্শকদের কাছ থেকে পাওয়া অসাধারণ সমর্থনের জন্য তারা সকলের প্রতি গভীর ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

টোকিও পর্ব শেষ করে ব্ল্যাকপিংক এখন হংকংয়ের পথে রওনা হয়েছে। আগামী ২৪ থেকে ২৬ জানুয়ারি হংকংয়ের কাই তাই স্পোর্টস পার্কে পারফর্ম করবে গ্রুপটি, যার মধ্য দিয়েই ‘ডেডলাইন’ ট্যুরের সমাপ্তি ঘটবে।

এদিকে ভক্তদের জন্য বড় সুখবর হলো, দীর্ঘ সাড়ে তিন বছর পর আগামী ২৭ ফেব্রুয়ারি প্রকাশিত হতে যাচ্ছে তাদের তৃতীয় ইপি ‘ডেডলাইন’।

এই অ্যালবামে থাকছে ২০২৫ সালের জুলাইয়ে মুক্তি পাওয়া আলোচিত গান ‘জাম্প’, যা বিলবোর্ডের গ্লোবাল ২০০ তালিকার শীর্ষে থেকে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।
Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওয়ার্ল্ড ট্যুরকনসার্টডেডলাইনব্ল্যাকপিংক
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিবার পরিকল্পনার সাবেক ডিডি এরফান আলীর মৃত্যু

মার্চ ১১, ২০২৬

বৃহস্পতিবার রাজধানীতে বিশেষ ট্রাফিক নির্দেশনা

মার্চ ১১, ২০২৬

টাইটানিকের ‘রোজ-জ্যাক’ ভঙ্গিতে ওয়াশিংটনে ট্রাম্প-এপস্টাইন

মার্চ ১১, ২০২৬
ছবি: অমর একুশে বইমেলায় প্রান্ত সাহার প্রথম গ্রন্থ ‘পুতুলনাট্য: ইতিহাস ও ঐতিহ্যের স্বকীয়তা অন্বেষণ

বইমেলায় প্রকাশিত হলো প্রান্ত সাহার প্রথম বই ‘পুতুলনাট্য’

মার্চ ১১, ২০২৬

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনার ওপর আইজিপির গুরুত্বারোপ

মার্চ ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT