চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেএসপির শিক্ষার্থীদের আচরণে মুগ্ধ হয়েছেন জাইমা রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ১৮, জুন ২০২৬
অন্যান্য খেলা, ক্রিকেট, ফুটবল, স্পোর্টস
A A

কয়েকদিন আগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) ঘুরতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সেখানে গিয়ে ফুটবল খেলেছেন, শিক্ষার্থীদের জীবন-যাপন দেখেছেন। বাংলাদেশের উঠতি খেলোয়াড়দের জীবন-যাপন তাকে মুগ্ধ করেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেছেন। জাইমার ফেসবুক পোস্টটি তুলে ধরা হল- 

‘আপনি কি জানেন- ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে জুডো, অ্যাথলেটিক্সসহ অন্যান্য অনেক শাখায় বাংলাদেশের অসংখ্য জাতীয় ক্রীড়াবিদ বিকেএসপি থেকেই উঠে এসেছেন?’

‘১৯৮৬ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) দেশের ক্রীড়া প্রতিভা বিকাশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাণকেন্দ্র। এটি একটি জাতীয় আবাসিক ক্রীড়া প্রতিষ্ঠান, যেখানে তরুণ প্রতিভাদের বাছাই করে বিশেষায়িত ক্রীড়া পরিবেশে শিক্ষা দেয়া হয়, প্রশিক্ষণ দেয়া হয় এবং সার্বিক সহায়তা প্রদান করা হয়।’

Banglabid

জাইমা মুগ্ধতার কথা উল্লেখ করে লিখেছেন, ‘তবে শুধু প্রতিভা নয়, আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে শিক্ষার্থীদের মধ্যে যে শৃঙ্খলা, আনন্দ এবং চারিত্রিক বৈশিষ্ট বিরাজমান- তা সত্যিই অনন্য। শিক্ষক, কোচ, চিকিৎসক দল এবং কর্মীরা নিষ্ঠার সাথে প্রত্যেক শিশুকে তার সেরাটা অর্জনে সাহায্য করছেন। বিকেএসপিতে একটি আন্তরিক সম্প্রীতি ও শিক্ষার পরিবেশ রয়েছে, যেখানে ক্রীড়াঙ্গনের উদীয়মান তারকারা স্বপ্ন দেখতে পারে, বেড়ে উঠতে পারে এবং নিজেদের বিকশিত করতে পারে।’

‘কিন্তু একটি প্রশ্ন বারবার আমার মনে আসছিল- এত প্রতিভা আর এত নিবেদিতপ্রাণ কোচ থাকার পরেও কেন আমরা আরও বেশি আন্তর্জাতিক পদক, পোডিয়াম বিজয়ে করতে পারছি না?’

Reneta

‘এর একবাক্যের সহজ কোনো উত্তর নেই। তবে একটি বিষয় লক্ষ্মণীয়: আমাদের অ্যাথলেটদের আরও বেশি খেলাধুলা করার সুযোগ দরকার, আরও বেশি আন্তর্জাতিক অভিজ্ঞতা দরকার। ভিন্ন ভিন্ন পরিবেশে, কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে, দক্ষিণ এশিয়ার বাইরে সমগ্র বিশ্বময় এবং অল্প বয়স থেকেই প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ প্রয়োজন।’

‘আমাদের ক্রীড়াবিদরা প্রস্তুত। তারা প্রতিযোগিতা করতে চায়। তারা সেরাদের বিরুদ্ধে নিজেদের যাচাই করতে চায়, বাংলাদেশের পতাকা বহন করতে চায় এবং দেশের পক্ষে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অবদান রেখে যেতে চায়।’

বাংলাদেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ধারাবাহিক পরিকল্পনার দরকার উল্লেখ করে জাইমা আরও লিখেছেন, ‘সুসংগঠিত ও ধারাবাহিক পরিকল্পনার মাধ্যমে এই তরুণ অ্যাথলেটদের বিশ্বমঞ্চের জন‍্য যোগ্য করে তুলতে যে প্রশিক্ষণ, অর্থায়নসহ অন‍্যান‍্য যে সকল সহায়তা পাওয়া উচিৎ তা নিশ্চিত করতে হবে। এর মানে হলো আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ ও ক্যাম্প, শক্তিশালী স্পোর্টস সায়েন্স ও পুনরুদ্ধার সহায়তা এবং প্রতিটি ক্রীড়াক্ষেত্রের জন্য আলাদা আলাদা উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন। যেখানে প্রশিক্ষণ, প্রতিযোগিতার সময়সূচি, শিক্ষা এবং সুস্থতা সব মিলিয়ে একটি সমন্বিত ব্যবস্থা থাকবে।’

‘এর সঙ্গে থাকতে হবে পড়াশোনা ও নাগরিক দায়িত্বের মধ্যে ন্যায়সংগতভাবে ভারসাম্য রক্ষার একটি আধুনিক পাঠ্যক্রম। কোনো শিশুকে যেন একাডেমিক শিক্ষা এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার মধ্যে একটি বেছে নিতে না হয়- দুটিই যাতে সমানতালে চলমান থাকে তার উপযুক্ত পন্থা প্রণয়ন করতে হবে।

‘বিশ্বের অন্যান্য দেশ দেখিয়েছে যে, একাডেমিক মান বজায় রেখেও অ্যাথলেট-কেন্দ্রিক শিক্ষা ও সুস্থতার ব্যবস্থা তৈরি করা সম্ভব। বাংলাদেশেরও উচিত নিজের বাস্তবতার সঙ্গে মানানসই একটি ব্যবহারিক মডেল প্রতিষ্ঠা করা।’

‘আমাকে একজন গর্বিত বাংলাদেশি হওয়ার আরেকটি কারণ দেওয়ার জন্য বিকেএসপির সবাইকে ধন্যবাদ।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাথলেটিকসক্রিকেটজাইমাজুডোফুটবলবাংলাদেশবিকেএসপিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT