চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি থেকে বিকাশে ভুল করে আসা লাখ টাকা ফেরত দিলো শিক্ষার্থী

এস কে রাসেল এস কে রাসেল
৫:৫৯ অপরাহ্ণ ২৪, মে ২০২৩
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A

মোবাইল ব্যাংকিং বিকাশে ভুল করে আসা এক লাখ টাকা ফেরত দিয়েছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার শিক্ষার্থী পারভেজ তালুকদার (২৪)।

বুধবার (২৪ মে) বিকেলে সৌদি আরব প্রবাসী মো. কাওসারের পিতা আব্দুস সালামের হাতে টাকা বুঝিয়ে দেন তিনি। পারভেজের টাকা ফেরত দেওয়ার প্রশংসা ভাসছেন উপজেলা জুড়ে।

পারভেজ তালুকদার পাকুন্দিয়া পৌর সদরের সৈয়দগাঁও পুর্বপাড়ার মৃত মো. শাফি উদ্দিনের ছেলে ও কিশোরগঞ্জ গুরুদয়াল সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী। এবং তিনি পাকুন্দিয়া উপজেলার অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের সহসভাপতি।

জানা গেছে, গতকাল মঙ্গলবার (২৩ মে) রাত সাড়ে দশটায় পারভেজ তালুকদারে ব্যক্তিগত বিকাশ একাউন্টে হঠাৎ চারটি নাম্বার থেকে চলে আসে এক লাখ টাকা। টাকা পেয়ে অবাক পারভেজ। রাতেই টাকা আসা এজেন্ট নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করে ব্যর্থ হন তিনি। আজ বুধবার সকালে জেলার উপজেলার হোসেনপুর বাজারের বিকাশের এজেন্ট মোবাইল করে জানান যে বিকাশ এজেন্টের মাধ্যমে টাকাগুলো পাকুন্দিয়া উপজেলার মুনিয়ারী কান্দা বাজারে পাঠাতে গিয়ে ভুলে পারভেজের নাম্বারে চলে গেছে। তিনি টাকাগুলো ফেরত দেওয়ার জন্য অনুরোধ করেন। তারপর সঠিক তথ্য প্রমাণ দিয়ে বিকেলে হোসেনপুর বাজারের ব্যাবসায়ী সবুজ মিয়া, পাকুন্দিয়া বাজারের ব্যাবসায়ী মোনায়েম, সংগঠন অনার্স এন্ড মাস্টার্স ছাত্র কল্যাণ সংগঠনের উপদেষ্টা ইয়াসিন আরাফাত, সাধারণ সম্পাদক এনামুল হক জাহিদের উপস্থিতিতে টাকার মালিক সৌদি আরব প্রবাসী মো. কাওসারের পিতা আব্দুস সালামের হাতে টাকা বুঝিয়ে দেন।

টাকা পেয়ে আব্দুস সালাম বলেন, আজকাল মুঠোফোনে ভুলক্রমে ২০ টাকা রিচার্জ হলেও অধিকাংশ ক্ষেত্রে অনুরোধ করেও সে টাকা ফেরত পাওয়া দুষ্কর হয়ে পড়ে। সেখানে একজন ছাত্র এক লাখ টাকা পেয়েও ফেরত দিয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

পারভেজ তালুকদার বলেন, সততার কাছে টাকা মূল্যহীন, এক লাখ টাকা কোনো বিষয় না, কোটি টাকা হলেও ফেরত দিয়ে দিতাম।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জের পাকুন্দিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ

সিঙ্গাপুরে উগ্রবাদী পোস্টের কারণে দুই বাংলাদেশির ওয়ার্ক পারমিট বাতিল, দেশে ফেরত

জুলাই ১৭, ২০২৬

বাংলাদেশের প্রেক্ষাগৃহে নোলানের নতুন ঝড়!

জুলাই ১৭, ২০২৬

বৃষ্টি, নৃত্য আর মানবিকতার মেলবন্ধনে চারুকলায় ‘ঘনঘটা’

জুলাই ১৭, ২০২৬

নেতৃত্ব বদলের নতুন বার্তা, ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়ার পথে অ্যান্ডি বার্নহ্যাম

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT