চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকাশ অ্যাপ থেকেই এখন থাকছে পিন রিসেট এর সুবিধা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৫৬ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৩
তথ্যপ্রযুক্তি
A A

পিন ভুলে গেলে বা কয়েকবার ভুল পিন দেওয়ার কারণে বিকাশ অ্যাকাউন্ট লক হয়ে গেলে গ্রাহকরা এতদিন ইউএসএসডি কোড *২৪৭# ডায়াল করে নিজেই নিজের অ্যাকাউন্টের পিন রিসেট করতে পারতেন। তবে কাজটি এখন পুরোপুরি বিকাশ অ্যাপ দিয়েই করা যাবে আরও সহজে। সম্প্রতি এই সেবাটি যুক্ত হয়েছে বিকাশ অ্যাপে।

নিরাপদ প্রযুক্তির মাধ্যমে অ্যাকাউন্টের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি গ্রাহককে আরও বেশি সক্ষম করে তুলতেই সম্প্রতি বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে এই সুবিধা।

উল্লেখ্য, বিকাশ অ্যাকাউন্টের সমস্ত লেনদেন সম্পন্ন করতে পারসোনাল আইডেন্টিফিকেশন নম্বর (পিন) নম্বর প্রয়োজন। এটি সুরক্ষিত এবং গোপন রেখেই বিকাশ অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। বিকাশ গ্রাহকের পিন নিজেই সেট করে নেন, ফলে একজন গ্রাহকের পিন কেবল তিনিই জানেন এবং কারো পক্ষেই বিকাশ সিস্টেম থেকে ঐ পিন জানার কোনো সুযোগ থাকে না। তাই পিন ভুলে গেলে বা লক হয়ে গেলে ঘাবড়ে না গিয়ে গ্রাহক অনায়াসেই সহজ কয়েকটি ধাপে পিন রিসেট করে নিতে পারেন।

পিন রিসেট করতে গ্রাহককে বিকাশ অ্যাপে প্রবেশ করে লগ ইন স্ক্রিন থেকে ‘রিসেট পিন’ অপশনে ট্যাপ করতে হবে।

পরের ধাপে অনুমতি দিলে মোবাইলে আসা ৬ ডিজিটের অস্থায়ী পিন বা ওটিপি কোড স্বয়ংক্রিয়ভাবে টাইপ হয়ে যাবে।

এরপর ‘চেহারা স্ক্যান করুন’ অপশনে ট্যাপ করে নির্দেশনাগুলো সঠিকভাবে অনুসরণ করলে পরের ধাপে ভেরিফিকেশন সম্পন্ন হবে ও অস্থায়ী পিন পাওয়া যাবে। তা দেয়ার পর শেষ ধাপে গ্রাহক নিজের পছন্দ অনুসারে এলোমেলো পাঁচ সংখ্যার নতুন পিন দিলেই সম্পন্ন হবে পিন রিসেট প্রক্রিয়া।

Reneta

উল্লেখ্য, এই মুহূর্তে আইওএস ব্যবহারকারীরা পিন রিসেট করতে পারছেন *২৪৭# ডায়াল করে। শীঘ্রই তারাও বিকাশ অ্যাপ থেকে পিন রিসেট করার সুবিধাটি পাবেন।

ইউএসএসডি চ্যানেল দিয়ে পিন রিসেট করাও খুব সহজ। এজন্য *২৪৭# ডায়াল করে ‘রিসেট পিন’ অপশনে সিলেক্ট করতে হবে। পরের ধাপে যে পরিচয়পত্র দিয়ে অ্যাকাউন্ট খোলা হয়েছে সেই নম্বরটি দিতে হবে। এরপর জন্ম সালের চারটি সংখ্যা দিতে হবে। এরপর গ্রাহককে বিগত ৯০ দিনের মধ্যে তার করা শেষ ১০টি ট্রানজেকশনের যেকোন একটির তথ্য দিতে হবে। আর যদি শেষ ৯০ দিনের মধ্যে কোন ট্রানজেকশন না করে  থাকেন তাহলে ‘নো ট্রানজেকশন’ অপশন নির্বাচন করবেন। গ্রাহকের দেয়া সব তথ্য ঠিক থাকলে তিনি পাঁচ সংখ্যার অস্থায়ী পিন পেয়ে যাবেন। এরপর আবার *২৪৭# ডায়াল করে ‘মাই বিকাশ’ থেকে ‘চেঞ্জ পিন’ নির্বাচন করতে হবে। পরের ধাপে পুরাতন পিন চাইলে এসএমএস-এ আসা অস্থায়ী পিন নম্বরটি দিতে হবে। এরপর গ্রাহক নিজের পছন্দ অনুসারে পাঁচ সংখ্যার নতুন এলোমেলো পিন দিয়ে আর একবার রিএন্টার করে সফলতার সাথে পিন রিসেট করে নিতে পারবেন।

ধাপে ধাপে কিভাবে পিন রিসেট করতে পারবেন তার বিস্তারিত https://www.bkash.com/help/reset-pin এই লিংকে ক্লিক করে জেনে নিতে পারবেন গ্রাহক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পিন রিসেটবিকাশবিকাশ অ্যাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মৃত প্রবাসী শাহজাহান পাটোয়ারী

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

আগস্ট ৬, ২০২৬

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

আগস্ট ৬, ২০২৬

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

আগস্ট ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বের সেরা পাঁচে বাংলাদেশের দল

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাতিসংঘে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT