জনপদ

উন্নয়ন প্রকল্পের নামে নদী পাড়ের গাছ কেটে ফেলল বিআইডব্লিউটিএ

নদী পাড়ের গাছ কেটে ফেলছে বিআইডব্লিউটিএ, পরিবেশের ক্ষতি ও নদী দখলের অভিযোগ।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

উন্নয়ন প্রকল্পের নামে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা পাড়ের বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক গাছ কেটে ফেলেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ। সংশ্লিষ্টরা বলছেন, বন বিভাগের অনুমতি নিয়েই গাছ কাটা হচ্ছে। এ ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন, স্থানীয় পরিবেশবাদী ও সংস্কৃতিকর্মীরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন।

বিষয়:গাছ কাটা নারায়ণগঞ্জ বিআইডব্লিউটিএ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…