চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হুমায়ূনের জন্মদিনে হিমু-রূপাদের উদযাপন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২৪
বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন বয়সের মানুষ হুমায়ূনের জন্মদিনে র‌্যালিতে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাহিত্যের বরপুত্র ও নির্মাণের মহান কারিগর হুমায়ূন আহমেদ জন্ম শহর নেত্রকোনায় নেচে গেয়ে হুমায়ূন ভক্তরা উদযাপন করেছে লেখকের ৭৬তম জন্মদিন।

এ উপলক্ষে প্রতি বছরের মতো তারুণ্য নির্ভর হিমু পাঠক আড্ডার কাঙ্খিত উৎসবের আয়োজন করে। বুধবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় হিমু পাঠক আড্ডার উদ্যোগে তরুণরা হিমু-রূপা সেজে সতপাই অস্থায়ী কার্যালয় থেকে এই আনন্দ শোভাযাত্রা বের করে।

প্রতি বছর আয়োজনটি উদ্বোধন করেন বরেণ্য বুদ্ধিজীবী চিন্তাবিদ অধ্যাপক যতীন সরকার। তবে বার্ধক্যজনিত অসুস্থতায় মোবাইল ফোনে অনুমতি সাপেক্ষে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন অধ্যাপক মতীন্দ্র চন্দ্র সরকার।

বিভিন্ন বয়সের মানুষজন হুমায়ূনের জন্মদিনে একত্রিত হয়ে উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ শোভাযাত্রা শেষে হিমু উৎসবের প্রথমার্ধের আয়োজনে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সকলকে সাথে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস ও পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা লেখক হায়রদার জাহান চৌধুরীর সভাপতিত্বে শোভাযাত্রাটি শুরু হয়। পুরো শহর প্রদক্ষিণ করে মোক্তারপাড়া শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন বয়সের কবি, লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবি, সামাজিক, সাংস্কৃতিক ব্যাক্তিরা অংশ নেন।

জনপ্রিয় লেখক হুমায়ূনের জন্মদিনে রূপা ও হিমু-প্রেমীরা র‌্যালি করছে. Channel i News - চ্যানেল আই নিউজ হিমু-রূপাদের সাথে হেঁটে যান লেখক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, অধ্যাপক মতীন্দ্র চন্দ্র সরকার, প্রবীন সাংবাদিক শ্যামলেন্দু পাল, অধ্যাপক আনোয়ার হাসান, প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সচিব ম কিবরিয়া চৌধুরী হেলিম, মো. অহিদুর রহমান, অধ্যাপক নাজমুল কবীর সরকার, কবি তানভীর জাহান চৌধুরী, শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তমাল বোস, মৃণাল কান্তি চক্রবর্তী, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর এস এম মুসাসহ অনেকেই।

Reneta

শোভাযাত্রা শেষে শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আলপনা বেগমের পরিচালনায় হিমু স্রষ্টা হুমায়ূন আহমেদকে স্মরণের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে সাহিত্যকর্মকে তুলে ধরার প্রয়াসকে সাধুবাদ জানিয়ে বক্তব্য রাখেন অতিথিরা।

বিভিন্ন বয়সের মানুষজন হুমায়ূন আহমেদ স্মরণে র‍্যালি ও আলোচনা সভায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ এছাড়াও লেখকের জন্মস্থান নানার বাড়ি জেলার মোহনগঞ্জের শেখ বাড়িতে ও লেখকের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত শহীদ স্মৃতি বিদ্যাপিঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এদিকে সন্ধ্যায় শিল্পকলা একাডেমির নজরুল মঞ্চে আড্ডায় আড্ডায় জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রেখেছে হিমু পাঠক আড্ডা। এতে শিল্পী সাহিত্যিক বুদ্ধিজীবীরা আলোচনা করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়নেত্রকোনাসিনেমাহুমায়ূনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

আগস্ট ১, ২০২৬

জুলাই আন্দোলনে কারাবন্দীদের জুলাইযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

আগস্ট ১, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, সালাউদ্দিন তানভীরকে আরেকবার অব্যাহতি দিল এনসিপি

আগস্ট ১, ২০২৬

বিশ্বজুড়ে ‘স্পাইডার-ম্যান’ উন্মাদনা, বক্স অফিসেও অপ্রতিরোধ্য

আগস্ট ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT