চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেত্রকোনায় হিমু রূপা সেজে শোভাযাত্রায় সব বয়সী মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫০ অপরাহ্ণ ১৩, নভেম্বর ২০২২
বিনোদন
A A

কথার যাদুকর হুমায়ূন আহমেদের ৭৪ তম জন্মদিন রবিবার (১৩ নভেম্বর)। সারা দেশের মতো লেখকের নিজ জেলা নেত্রকোনায় আড়ম্বরপূর্ণ আয়োজনে পালিত হচ্ছে দিনটি।

হিমু পাঠক আড্ডার উদ্যোগে রবিবার সকাল ১১ টায় সংগঠনের কার্যালয় সাতপাই থেকে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিশিষ্ট প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার।

হিমু রূপা সেজে নানা বয়সের মানুষ শোভাযাত্রায় অংশ নেন। লেখকের নাটক সিনেমায় ব্যবহৃত গানের তালে তালে নেচে গেয়ে শোভাযাত্রাটি পুরো শহর প্রদক্ষিণ করে। পরে নীল শাড়িতে রূপা সেজে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ শোভাযাত্রার হিমু রূপাদের বরণ করে নেন শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে।

সেখানে সংগঠনের সবাইকে নিয়ে আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে দিনব্যাপী হিমু উৎসবের শুভ সূচনা করেন। শোভাযাত্রায় পুলিশ, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী সহ সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন শ্রেণি পেশার বিভিন্ন বয়সের মানুষ অংশ নেয়।

সন্ধ্যায় শহরের মোক্তারপাড়া পাবলিক হল মিলনায়তনে হিমু উৎসবে সমাজসেবক অগ্রগামী নারী বেগম রোকেয়াকে এবার সন্মাননা প্রদান করা হবে।

এ উপলক্ষে সংগঠনের সভাপতি আলপনা বেগমের সঞ্চালনায় সম্মাননা অনুষ্ঠানে পৌর মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি থাকবেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ। মুখ্য আলোচক হিসেবে থাকবেন নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান প্রফেসর আফজাল রহমান।

Reneta

পরে লেখকের নাটক সিনেমায় ব্যবহৃত বাউল রশিদ উদ্দিন, উকিল মুন্সী, শাহ আব্দুল করিমের গান ও নৃত্য নিয়ে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হবে।

এদিকে লেখকের জন্মস্থান মোহনগঞ্জে নানার বাড়ি শেখ বাড়িতে দোয়া মাহফিলসহ কেক কাটা এবং লেখকের পৈত্রিক ভিটা কেন্দুয়ার কুতুবপুরে লেখক প্রতিষ্ঠিত বিদ্যাপিঠেও কেক কাটার আয়োজন করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গাননেত্রকোনালিড বিনোদনসিনেমাহুমায়ূনহুমায়ূন আহমেদ
শেয়ারTweetPin

সর্বশেষ

সৃষ্টির বাংলাদেশ

আগস্ট ৭, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT