চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুক্রবার যে কারণে মুক্তি পাচ্ছে না ‘বীরকন্যা প্রীতিলতা’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১২ অপরাহ্ণ ২২, নভেম্বর ২০২২
বিনোদন
A A

ঐতিহাসিক প্রেক্ষাপট নির্ভর ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী প্রীতিলতা ওয়াদ্দেদারকে নিয়ে নির্মিত ছবি ‘বীরকন্যা প্রীতিলতা’। ছবিটি আসছে শুক্রবার (২৫ নভেম্বর) মুক্তি চূড়ান্ত ছিলো। কিন্তু শেষ সময়ে এসে ছবিটির মুক্তি পেছালেন নির্মাতা।

চ্যানেল আই অনলাইনকে ‘বীরকন্যা প্রীতিলতা’র পরিচালক প্রদীপ ঘোষ বলেন, আসছে শুক্রবার ছবিটি মুক্তি চূড়ান্ত ছিলো। সেভাবেই আমরা প্রস্তুতিও নিয়েছিলাম। প্রচার প্রচারণাও ঠিকঠাক চলছিলো। কিন্তু শেষ সময়ে এসে কারিগরি ত্রুটির কারণে ছবিটির মুক্তি পেছাতে বাধ্য হই।

নির্মাতা বলেন, চলচ্চিত্র শিল্প একটি প্রযুক্তি নির্ভর কাজ। আমরা শেষ সময়ে এসে যান্ত্রিক সমস্যায় পড়েছি। ছবিটির হার্ডড্রাইভে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে। এটা সারতে কিছুটা সময় লাগবে। কারিগরি সমস্যা কাটিয়ে উঠতে প্রায় সপ্তাহখানেক সময় লেগে যেতে পারে। অনাকাঙ্খিত এ সংকটের জন্য আমরা খুবই দুঃখিত।

Banglabid

‘বীরকন্যা প্রীতিলতা’ মুক্তির পরবর্তী তারিখ নিয়ে আগাম কিছু না বললেও নির্মাতা বললেন, খুব শিগগির ছবিটি আমরা মুক্তি দিতে মুখিয়ে আছি। সমস্যার সমাধান হলেই পরবর্তী তারিখ আমরা জানিয়ে দিবো।

ব্রিটিশ বিরোধী আন্দোলনের বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জীবনের উপর কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস ‘ভালোবাসা প্রীতিলতা’ অবলম্বনে নির্মিত হয়েছে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বীরকন্যা প্রীতিলতা’। চলচ্চিত্রটি বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ২০২১-২০২০ অর্থবছরের অনুদানে নির্মিত হয়েছে।

ছবিতে প্রীতিলতার চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, এবং বিপ্লবী রামকৃষ্ণের চরিত্রে দেখা যাবে মনোজ প্রামাণিককে। ছবির সংগীত পরিচালনা করেছেন বাপ্পা মজুমদার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনয়চলচ্চিত্রপ্রদীপ ঘোষবীরকন্যা প্রীতিলতামুক্তিলিড বিনোদনসরকারি অনুদানসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT