চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের অনুমোদন পেল বিমানের ঢাকা-করাচি ফ্লাইট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৭ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বিমান) ঢাকা ও করাচির মধ্যে সরাসরি ফ্লাইট পরিচালনার অনুমোদন পেয়েছে। তিন মাসের ট্রায়াল ৩০ মার্চ শেষ হবে। এতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ৫৫ বছর ধরে স্থগিত থাকা বেসামরিক বিমান যোগাযোগ পুনরায় চালু হবে।

পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএ) আনুষ্ঠানিক অনুমোদন জারি করে। বিমান ঢাকা-কারাচি রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার সুযোগ পেল। ফেডারেল সরকারের সম্মতির পর সিএএএ ডিরেক্টর জেনারেল অফিসিয়াল ক্লিয়ারেন্স দেন।

তিন মাসের ট্রায়ালে দুই শহরের মধ্যে নিয়মিত বিমান চলাচলের সম্ভাব্যতা নির্ধারণ করা হবে। প্রাথমিক পর্যায়ের সফলতা ভবিষ্যতে বেসামরিক বিমান যোগাযোগ স্থায়ী করার পাশাপাশি উভয় দেশের অন্যান্য গন্তব্যে সম্প্রসারণের সম্ভাবনা তৈরি করতে পারে।

Banglabid

অনুমোদিত রুটে বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে। সিএএএ সূত্র জানায়, বিমানকে পাকিস্তানের আকাশসীমায় কেবল নির্ধারিত রুটেই চলাচল করতে হবে এবং বিমান চলাচল প্রটোকল অনুসরণ করতে হবে।

জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে (করাচি বিমানবন্দর) বিমানকে নির্দিষ্ট স্লট দেওয়া হয়েছে। সিএএএর শর্ত অনুযায়ী ঢাকা থেকে ফ্লাইট ছাড়ার আগে বিমানকে কারাচি বিমানবন্দরের ব্যবস্থাপনাকে পূর্ণ ফ্লাইট বিবরণ দিতে হবে।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান সংযোগ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর থেকে বন্ধ ছিল। হালে এই আকাশ যোগাযোগ পুনরায় চালু হওয়ায় দুই দেশেরই এভিয়েশন খাত উন্নতি লাভ করবে।

Reneta

সংশ্লিষ্টরা মনে করছেন, ট্রায়াল পর্যায়ে যাত্রী চাহিদা, অপারেশনাল কার্যকারিতা এবং বাণিজ্যিক সম্ভাব্যতা মূল্যায়ন করা হবে। ইতিবাচক ফলাফল দুই দেশকে ঢাকা-কারাচি রুটের বাইরে দ্বিপক্ষীয় বিমান সহযোগিতা সম্প্রসারণে উৎসাহিত করতে পারে।

বাংলাদেশের ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক আলোচনার পরই ঐ দেশের ফেডারেল সরকারের সম্মতি আসে। আকাশ সংযোগ বৃদ্ধির করে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্য রয়েছে। সরাসরি বিমান সংযোগ তৃতীয় দেশে যাতায়াতের প্রয়োজনীয়তা দূর করে যাত্রীদের ভ্রমণ সময় ও খরচ কমাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাকা-করাচি ফ্লাইটপাকিস্তানের অনুমোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কুয়াশা, আলো-আঁধারি ভেদ করে উঠেছে নতুন সূর্য

পরবর্তী

কক্সবাজার-১ এ ইসলামী আন্দোলনসহ দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

পরবর্তী
কক্সবাজার-১ এ ২ প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

কক্সবাজার-১ এ ইসলামী আন্দোলনসহ দুই প্রার্থীর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

বিজিবি সদস্য মো. নাসিম উদ্দীন। ছবি: প্রতিনিধি

নিজের রাইফেলের গুলিতে বিজিবি সদস্যের আত্মহত্যা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬

শাকিবকে নিয়েই অবশেষে ফিরছে ‘অপারেশন অগ্নিপথ’

আগস্ট ২৩, ২০২৬

জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করল ব্রাজিলের প্রতিনিধি দল

আগস্ট ২৩, ২০২৬
ময়মনসিংহ নগরে পশুচিকিৎসক আশিকুর রহমানকে মারধরের সিসিটিভি ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

বিড়ালের মৃত্যুতে পশুচিকিৎসককে জুতাপেটা, ভিডিও ভাইরালের পর নারী গ্রেপ্তার

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT