চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘উড়োজাহাজে হাতাহাতির ঘটনাটি বাংলাদেশ বিমানের নয়’

আবদুল কাদের রাকিবআবদুল কাদের রাকিব
৮:০৭ অপরাহ্ণ ১১, জানুয়ারি ২০২৩
- সেমি লিড, বাংলাদেশ
A A

উড়োজাহাজে হাতাহাতির ঘটনা মাঝে মাঝেই প্রকাশ্যে আসে। বেশ কিছু দিন ধরে এমনই একটি ভিডিও ভারতীয় সংবাদমাধ্যমসহ দেশি কয়েকটি মিডিয়ায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হয়, এটি বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজে হাতাহাতির দৃশ্য। তবে বিমান কর্তৃপক্ষ বলেছে, এটা ভিত্তিহীন।

বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম চ্যানেল আই অনলাইনকে জানান, ভিডিওটি বাংলাদেশ বিমানের বলে প্রকাশ করা হচ্ছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। এটি বাংলাদেশ বিমানের নয়। এখানে বাংলাদেশ বিমানের কোনো প্রমাণ নেই।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক যুবকের শরীরে পোশাক নেই। ওই অবস্থাতেই তিনি একের পর এক ঘুষি চালাচ্ছেন সামনে বসে থাকা যাত্রীর মুখে। পাল্টা ওই যাত্রী তার মুখে এক চড় কষান। মুখের ভিতর হাতও ঢুকিয়ে দেন। তাতে আরও ক্ষিপ্ত হয়ে তাকে পাল্টা মারতে শুরু করেন ওই যুবক।

বিমান বাংলাদেশ এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘গত বেশ কয়েকদিন যাবৎ বিভিন্ন ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যম প্লেনের ভিতর দুইজন যাত্রীর হাতাহাতির একটি ভিডিও জনৈক দিপংকর বিশ্বাসের বরাত দিয়ে বাংলাদেশ বিমানের বলে প্রচার করা হচ্ছে। বাংলাদেশ বিমানে দিপংকর বিশ্বাস নামে কোন ইনফ্লাইট পরিষেবা কর্মী নেই। ইনফ্লাইটে এ ধরণের ঘটনা ঘটলে বিমানের এসওপি অনুযায়ী পার্সার লগ এবং লগে লিপিবদ্ধ করা হয়। ঘটনার গুরুত্ব বিবেচনা করে তৎক্ষণাৎ কর্তৃপক্ষের নজরে আনা হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। বাংলাদেশ বিমানে এ ধরণের কোন ঘটনার বর্ণনা পাওয়া যায়নি।’

উল্লেখ্য, প্রকাশিত ভিডিওতে বিমানের আসনে বসে থাকা ওই ব্যক্তির মুখ দেখা যায়নি। তবে তার পরনে ছিল সাদা শার্ট। আক্রমণকারী যুবক তার কাছ থেকে কিছু কেড়ে নেওয়ার চেষ্টা করছিলেন। সফল না হয়েই আক্রমণ করেন। অন্যদিকে, আক্রমণকারী যুবককে দেখা যায় মারতে মারতেই কান্নায় ভেঙে পড়ছেন। যদিও কী নিয়ে দু’জনের ঝগড়া বা হাতাহাতি, তা স্পষ্ট নয় ওই ভিডিওতে। সেখানে দেখা যায় দু’জনকেই সামলাতে ব্যস্ত হয়ে পড়েছেন বিমানের বাকি যাত্রীরা। ভিডিওটি সেখানেই শেষ হয়।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT