বিনোদন

‘বিগ বস’ শিরোপা কে জিতবেন? কত টাকা পাবেন বিজয়ী?

বিগ বসের শোতে বিজয়ীর মুখ, আলো ও ব্যাকগ্রাউন্ডে উজ্জ্বল লাইট. Channel i News - চ্যানেল আই নিউজ

বিগ বস শোয়ের একজন প্রতিযোগীর ছবি, যেখানে তিনি স্টেজে দাঁড়িয়ে আছেন, পেছনে উজ্জ্বল আলো ও ব্যাকগ্রাউন্ড।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘বিগ বস’ মানেই ভরপুর উত্তেজনা। ওটিটি-তেও বেশ জনপ্রিয়তা পেয়েছে বিগ বস। শেষ হচ্ছে ‘বিগ বস ওটিটি’-র দ্বিতীয় সিজন।

চলতি সিজনের চূড়ান্ত পর্ব সম্প্রচারিত হবে ১৪ আগস্ট। সকলের মনেই এখন প্রশ্ন, ‘বিগ বস’ শিরোপা কে জিতবেন? কী পাবেন বিজয়ী?

ফাইনালিস্টের তালিকায় রয়েছেন এলভিস যাদব, অভিষেক মালহান, মনীষা রানি, পূজা ভাট এবং বেবীকা ধ্রুবে। ভোট পাওয়ার লড়াইয়ে এগিয়ে রয়েছেন এলভিস আর অভিষেক। দুজনেই ইউটিউবার। তাদের ভক্তের সংখ্যা অনেক বেশি অন্যদের তুলনায়। ফাইনালিস্টদের মধ্যে সবচেয়ে কম ভোট পেয়েছেন মহেশ-কন্যা পূজা ভাট।

বিগ বসের শিরোপা যিনি জিতবেন তিনি পুরস্কার হিসেবে পাবেন ২৫ লক্ষ রুপি। সাথে ট্রফি। বিগ বস ওটিটি থেকে কেউ কেউ সুযোগও পেয়ে যেতে পারেন টেলিভিশন চ্যানেলের বিগ বস ১৭-তেও। শোনা যাচ্ছে, বিজয়ী যিনি হবেন তিনি সারা জীবন বিনামূল্যে খাদ্যসামগ্রী পাবেন।

১৭ জুন থেকে শুরু হয়েছিল বিগ বস ওটিটির দ্বিতীয় সিজন। অবশেষে দেখার পালা কার হাতে শো-র সঞ্চালক সালমান খান তুলে দেন ট্রফি।

বিষয়:বিগ বসসালমান খান
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…