তথ্যপ্রযুক্তি

ফেসবুকে কনটেন্ট বিষয়ে এসেছে ‘বড় আপডেট’

ফেসবুকের লোগো সহ মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া আপডেটের জন্য গুরুত্বপূর্ণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মোবাইল ফোনে ফেসবুক অ্যাপের স্ক্রিনশট, যা সোশ্যাল মিডিয়া কনটেন্টের জন্য ব্যবহৃত হয়. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফেসবুকে আসছে বড় পরিবর্তন। এখন থেকে অন্য কারো ছবি, পোস্ট, ভিডিও বা স্টোরি কপি করলেই কপিরাইট রিপোর্টের মুখে পড়তে পারেন ব্যবহারকারীরা।

সম্প্রতি ফেসবুকের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা ঘোষণা দিয়েছে, তারা নতুন একটি টুল ‘মেটা কন্টেন্ট প্রটেকশন’ চালু করছে। এই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা তাদের কনটেন্ট কপি হলে খুব সহজেই সেটি ট্র্যাক করতে পারবেন এবং চাইলে সরাসরি রিমুভ করার ব্যবস্থা নিতে পারবেন।

তবে এই সুবিধাটি এখনো সব একাউন্ট বা পেইজে চালু হয়নি। ধাপে ধাপে ব্যবহারকারীদের জন্য এটি এভেইলেবল করে দিচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। রাইট ম্যানেজারের মতো এখানে আলাদা করে কোনো আপিল বা আবেদন করতে হবে না, ফেসবুক থেকেই এটি স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় করা হবে।

বিশেষজ্ঞদের মতে, এই আপডেট চালু হলে ফেসবুকে মৌলিক কনটেন্ট সুরক্ষা আরও জোরদার হবে এবং অনলাইনে কনটেন্ট চুরি বা কপি করার প্রবণতা অনেকটাই কমে আসবে।

বিষয়:কপিরাইট ফেসবুক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…