চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুবিধা বঞ্চিতদের জন্য বিদ্যানন্দের ১ টাকায় রেস্টুরেন্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫৫ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০২৩
কুড়িগ্রাম, জনপদ, বাংলাদেশ
A A
সুবিধা বঞ্চিতদের জন্য বিদ্যানন্দের রেস্টুরেন্টে খাবার পরিবেশন. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষুধার্ত পেটে রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে দরিদ্র-অসহায় মানুষগুলো শুধু চেয়ে থাকে সাজিয়ে রাখা খাবারের দিকে। খাবার কেনার মতো পর্যাপ্ত টাকা তাদের পকেটে নেই। দূর থেকে ভেসে আসা খাবারের ঘ্রাণটুকু নিয়েই থাকতে হয় ‘সন্তুষ্ট’।

কেমন হতো যদি দরিদ্র ক্ষুধার্ত মানুষেরা মাত্র ১ টাকার বিনিময়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে ব্যুফেতে ইচ্ছামতো তাদের পছন্দের খাবার খেতে পারতো! সেই ভাবনা থেকেই দেশের সবচেয়ে বড় ফুড চ্যারিটি প্রতিষ্ঠান বিদ্যানন্দ ফাউন্ডেশনের ১ টাকায় রেস্টুরেন্টের আবির্ভাব।

কুড়িগ্রামের মঙ্গাপীড়িত এলাকায় বিদ্যানন্দ তৈরি করেছে এই ১ টাকায় রেস্টুরেন্ট। যেখানে ১ টাকার বিনিময়ে অসহায় ক্ষুধার্ত মানুষেরা মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে বসে খেতে পারবে তাদের পছন্দের খাবার যা তাদেরকে দিবে প্রাণ ভরে খাবার খাওয়ার তৃপ্তি।

Banglabid

সুবিধা বঞ্চিতদের জন্য বিদ্যানন্দের ১ টাকায় রেস্টুরেন্টে খাবার গ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

দরিদ্র ও অসহায় মানুষদের এই চাহিদা পূরণ করতেই এগিয়ে এসেছে প্রতিষ্ঠানটি।  অসহায় এই ক্ষুধার্ত মানুষেরা যেন মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে তাদের পছন্দ অনুযায়ী খাবার খেতে পারে এটিই তাদের লক্ষ্য। বিদ্যানন্দের এই উদ্যোগের সাথে ক্রিয়েটিভ পার্টনার হিসেবে আছে এশিয়াটিক মার্কেটিং কমিউনিকেশন লিমিটেড।

আমাদের দেশে দরিদ্র এবং গৃহহীন মানুষ রয়েছে ২০.১%। যারা তিন বেলা ঠিকমতো খেতে পায় না। প্রত্যেক বেলার খাবারের জন্য তাদেরকে নির্ভর করতে হয় অন্যদের সাহায্যের উপর। এমন অবস্থায় তারা ভালো মানের কোনো রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার কথা চিন্তাও করতে পারে না। অনেক সংগঠন, প্রতিষ্ঠান বা ব্যক্তি রয়েছে যারা এইঅসহায় এবং দরিদ্র মানুষদের ক্ষুধা মেটানোর জন্য এগিয়ে আসলেও মানবদেহের প্রয়োজনীয় সঠিক পুষ্টি বা পছন্দের খাবারের অভাব তারা পূরণ করতে পারে না।

Reneta

আবার দেখা যায়, শুধুমাত্র ক্ষুধা মেটানোর জন্য এই অসহায় মানুষদেরকে তাদের আত্মসম্মান বোধ বিসর্জন দিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয় খাবারের জন্য। এই খাবার দিয়ে কোনোরকমে পেট ভরলেও প্রাণ ভরে খাবার খাওয়ার তৃপ্তি তারা কখনোই পায় না।

বিদ্যানন্দের আধুনিক ঘরোয়ানা এই রেস্টুরেন্টটি নিশ্চিত করে খাবার খাওয়ার এক মনোরম এবং স্বাস্থ্যকর পরিবেশ। যেখানে রয়েছে পেশাদার বাবুর্চি, রেস্টুরেন্ট স্টাফ, মেন্যুকার্ড এবং বাহারি সব পুষ্টিকর খাবার। বিদ্যানন্দের এমন একটি উদ্যোগে দরিদ্র ক্ষুধা র্তমানুষেরা খুঁজে পায় স্বপ্ন বাস্তব হওয়ার অনুভুতি। তারা এখন এই ১ টাকায় রেস্টুরেন্টে মনোরম ও স্বাস্থ্যকর পরিবেশে বসে মাত্র ১ টাকার বিনিময়ে ব্যুফে থেকে বাছাই করে খেত পারে তাদের ইচ্ছামতো পছন্দের খাবার।আর খাওয়া শেষে তাদের মুখের হাসিতে দেখা যায় এক ধরনের আত্মসম্মানবোধ এবং আত্মতৃপ্তি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিদ্যানন্দ ফাউন্ডেশন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ হত্যার ঘটনায় ৫ পুলিশ বরখাস্ত

পরবর্তী

বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ‘মরণযাত্রা’ বললেন ওবায়দুল কাদের

পরবর্তী
ওবায়দুল কাদের বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ‘মরণযাত্রা’ বললেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির পদযাত্রা কর্মসূচিকে ‘মরণযাত্রা’ বললেন ওবায়দুল কাদের

নেপালের উপ-প্রধানমন্ত্রী বরখাস্তের সময় শপথ গ্রহণের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে নেপালের উপ-প্রধানমন্ত্রী বরখাস্ত

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT