চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মীমের সামনে নতুন সাফল্যের হাতছানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৪ অপরাহ্ণ ২৫, মে ২০২৩
বিনোদন
A A

ক্যারিয়ারে দারুণ সু-সময় পার করছেন বিদ্যা সিনহা মীম। গেল বছর ‘পরাণ’ ও ‘দামাল’ দুটি আলোচিত ছবিতে তিনি নজর কাড়েন। ছবি দুটির মাধ্যমে বছর জুড়ে সিনেপ্রেমীদের কাছে আলোচনায় তুঙ্গে ছিলেন লাক্স চ্যানেল আইয়ের এই তারকা। এ বছরটাও মীমকে নতুন সাফল্যের হাতছানি দিচ্ছে! 

আগামী ঈদুল আজহায় সিনেমা এবং ওটিটি দুই মাধ্যমে পাওয়া যাবে মীমকে। সিনেমার পর্দায় তিনি দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’ নিয়ে আসছেন। পাশপাশি ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মীমকে দেখা যাবে সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ওয়েব সিরিজ ‘মিশন হান্টডাউন’-এ।

ঈদ ঘনিয়ে আসায় শিগগিরই দুটি কাজ নিয়ে প্রচারণায় নামবেন এই লাস্যময়ী! দর্শকদের পাশাপাশি মীম মনে করেন, এই কাজ দুটি তার ক্যারিয়ারে নতুনমাত্রা আনবে। দুটি কাজই তার কাছে বহুল প্রত্যাশিত।

মীম জানান, গ্রাম থেকে একটি মেয়ে শহরে আসে তার স্বামীর সন্ধানে। পড়ে অ্যান্টি-টেররিজম ইউনিটের অতিরিক্ত এসপির সঙ্গে তার পরিচয় হয়। এরপর লোমহর্ষক সব ঘটনা ঘটতে থাকে ‘মিশন হান্টডাউন’-এ। আর অন্তর্জালে সাইবার সিকিউরিটি অফিসারের চরিত্রে অভিনয় করেছেন মীম।

যে দেশের সাইবার সিকিউরিটি সমস্যা অগ্রণী ভূমিকা পালন করে। মীম বলেন, এই চরিত্র এবং গল্পের প্লট একেবারে আমার কাছে যেমন নতুন তেমনি দর্শকরাও নতুন কনসেপ্ট দেখতে পাবেন। এই প্রথম কোনো সিনেমা করলাম যেখানে মুখে কোনো হাসি নেই। আমার চরিত্র পুরো সিনেমা জুড়ে স্ট্রেইট ফরোয়ার্ড কথাবার্তা বলে। আমি চেষ্টা করেছি, আমার জায়গা থেকে সর্বোচ্চ ভালো করার। আমাদের ফুল টিম নিজেদের সেরাটা দিয়েছে।

দাম্পত্য জীবন ও ক্যারিয়ার গুছিয়ে দারুণ এক সুসময় পার করছেন মীম। তিনি বলেন, আমি চাই কাজ দুটি যেন দর্শক দেখে। আমি চেষ্টার কমতি রাখিনি। দর্শকরা দেখে মতামত জানালে সবচেয়ে ভালো লাগবে। কারণ পরিশ্রম করে খুব বেছে জেনে বুঝে যে কাজগুলো করছি সেগুলো ভালো কাজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অন্তর্জালঅভিনয়ঈদের ছবিবিদ্যা সিনহা মিমমিশন হান্টডাউনমীমলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

বেনজীরকে দেশে ফিরিয়ে আনার পথ কতটা সহজ?

জুন ১৪, ২০২৬

বেনজীর আহমেদ: ক্ষমতার শীর্ষ থেকে দুর্নীতির আসামি

জুন ১৪, ২০২৬

যেভাবে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর

জুন ১৪, ২০২৬

শরিফুলের ৬ উইকেটে রোমাঞ্চ, হোয়াইটওয়াশ হল না

জুন ১৪, ২০২৬

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের ‘অসম্মতি’

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT