চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রতারিত ‘কাঁচা বাদাম’ গানের শিল্পী, দিন কাটছে কষ্টে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪০ অপরাহ্ণ ২৭, ফেব্রুয়ারি ২০২৩
বিনোদন
A A
স্বর্ণালংকার পরিহিত হাস্যোজ্জ্বল শিল্পীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম’- গান গেয়ে ভারতবর্ষে ভাইরাল হয়েছিলেন ভুবন বাদ্যকর। তাক নিয়ে হইচই হয়েছে সর্বত্র। সেই ভুবনের এখন দিন কাটছে বহু কষ্টে। তার দাবি, পড়ালেখা না জানায় প্রতারিত হয়েছেন তিনি।

‘কাঁচা বাদাম’ নামের গানটি গেয়ে সাধারণ বাদাম বিক্রেতা থেকে তিনি হয়ে উঠেছিলেন লাখ টাকার মালিক। দোতলা কোঠাবাড়িও তৈরি করেন। তবে হঠাৎ করেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না।

সম্প্রতি পশ্চিমবঙ্গে একটি সংবাদ মাধ্যমে নিজের দুরাবস্থার খবর নিয়ে সামনে আসেন ভুবন বাদ্যকর। তার দাবি, তাকে ঠকিয়ে ‘কাঁচা বাদাম’ গানের কপিরাইট হাতিয়ে নিয়েছে এক ব্যক্তি।

Banglabid

কপিরাইটের ফাঁদে এখন নাকি তিনি ‘বাদাম’ শব্দই উচ্চারণ করতে পারছেন না! সংবাদ মাধ্যমকে ভুবন বাদ্যকর বলেন,‘যখন গান গাইছি, বাদাম উচ্চারণ করলেই কপিরাইট লাগিয়ে দিচ্ছে আর গান বন্ধ (সরিয়ে) করে দিচ্ছে। …. কোনও জায়গায় গান গাইলেই এই সমস্যা। চক্রান্ত করা হয়েছে আমার বিরুদ্ধে’।

বীরভূমের এক সংস্থা ও তার মালিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন ভুবন। তিনি বলেন, ‘আইপিআরএসের নাম করে গান নিয়ে নিয়েছে। আমি তো লেখাপড়া জানি না, ইংরেজি পড়তে জানি না। আমাকে এখন বলছে তোমার গান আমি কিনে নিয়েছি। ফোন করলে ফোনও তোলে না এখন।’

‘বাদাম কাকু’র অজান্তেই তাঁর গানের কপিরাইট কিনেছে অন্যজন, তাই ‘কাঁচা বাদাম’ গান গাওয়াই বন্ধ হয়েছে তার। নিজের গানের টাকা পাচ্ছেন না, অনুষ্ঠান করতে গেলেও তা বন্ধ হয়ে যাচ্ছে।

Reneta

তবে এ নিয়ে তিনিও আইনী পথে হাঁটছেন। ওই সংস্থার নামে আদালতে মামলা ঠুকেছেন ভুবন বাদ্যকর। নতুন গান বাঁধার কথা ভাবলেও এমন প্রতারণা দেখে মন ভেঙে গেছে তার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কলকাতাকাঁচা বাদামগানভাইরালশিল্পী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আর্জেন্টিনাকে ভালোবাসার অনন্য উদাহরণ বাংলাদেশ: আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী

বাংলাদেশে ফি কমালো নেটফ্লিক্স

পরবর্তী
নেটফ্লিক্স অ্যাপের স্ক্রিনশট, পাসওয়ার্ডের সতর্কতা দেখাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে ফি কমালো নেটফ্লিক্স

প্রাণিসম্পদ মেলায় একটি পাখির সঙ্গে নারী দর্শক. Channel i News - চ্যানেল আই নিউজ

বাহারি পশু-পাখির প্রদর্শনীতে জমজমাট প্রাণিসম্পদ মেলা

সর্বশেষ

চালক থেকে সুপারভাইজার, সবাই নারী: আজ চালু ‘পিংক বাস’

আগস্ট ১৮, ২০২৬

মাঠে হঠাৎ অসুস্থ মুসিয়ালা, স্বস্তির খবর দিয়েছে বায়ার্ন

আগস্ট ১৮, ২০২৬

নায়িকা পূজা বললেন ‘আমার এখনও বিয়ে হয়নি’

আগস্ট ১৮, ২০২৬

দুদকের নতুন চেয়ারম্যান এ কে এম আসাদুজ্জামান

আগস্ট ১৭, ২০২৬
ছবি: সংগৃহীত

আগামী হজ মৌসুমের প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব

আগস্ট ১৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT