চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একজন নয় এবার দুই মঞ্জুলিকার বিরুদ্ধে লড়াই কার্তিকের!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১০ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০২৪
বিনোদন
A A

‘ভুল ভুলাইয়া’ এবং ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমতো ঝড় উঠেছিল। প্রথম পর্বে অক্ষয় কুমারের পর দ্বিতীয় পর্বে কার্তিক আরিয়ানের অভিনয়ে দারুণ সাড়া পেয়েছিল হরর কমেডি ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির ছবিটি।  দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ‘ভুল ভুলাইয়া ৩’ এর ট্রেলার।

টি-সিরিজ ইউটিউব চ্যানেলে প্রায় চার মিনিটের ট্রেলার প্রকাশ করা হয়েছে । ৩ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই মঞ্জুলিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে, যেখানে সে কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন।

এরপরেই “আমি মঞ্জুলিকা” বলে চিৎকার করে উঠেন বিদ্যা বালান। অন্যদিকে রুহ বাবা চরিত্রে কার্তিক আরিয়ানকে বলতে দেখা যায় কীভাবে ভয় পাওয়ার পরিবর্তে ভূতের সুবিধা নেওয়া উচিত । ট্রেলারটিতে কার্তিক, সঞ্জয় মিশ্র, রাজপাল যাদব এবং অশ্বিনী কালসেকারের কিছু হাস্যকর মুহুর্তের দেখা গিয়েছে । মঞ্জুলিকা ফিরে আসায় পরিস্থিত শিগগিরি ভয়াবহ হয়ে উঠতে শুরু করে।

তবে এখানেই শেষ নয়, এসবের মাঝেই মাধুরী চিৎকার করে বলে, “আমি মঞ্জুলিকা”। আর তাতেই তৈরী হয় আসল মঞ্জুলিকা কে তা নিয়ে সংশয়। রোম্যান্স এবং কমেডির মধ্যে রুহ বাবা মঞ্জুলিকাকে মোকাবেলা করার চেষ্টা করেন। কার্তিক আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হন কারণ বিদ্যা এবং মাধুরীর উভয় চরিত্রই মঞ্জুলিকা চরিত্রে দেখা যায়।

২০০৭ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া’। যেখানে বিদ্যা বালানের মঞ্জুলিকা চরিত্র মন ছুঁয়ে নিয়েছিল সকলের। এরপর ২০২২ সালে ছবির সিকুয়েল ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পেয়েছিল। যেখানে ছবির কাস্টিংয়ে পরির্বতন করা হয়। রুহ বাবার চরিত্রে সকলের নজর কাড়ে কার্তিক। ‘ভুল ভুলাইয়া ২’ ছবি ব্যাপক সাফল্য পেয়েছিল বক্স অফিসে। এবার দীপাবলিতে আসছে ‘ভুল ভুলাইয়া ৩’। এই ছবিতে বড় চমক দিতে এসেছেন পরিচালক অনীশ বাজমি।- ইন্ডিয়ান এক্সপ্রেস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ‘ভুল ভুলাইয়া ৩’ট্রেলার
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নামে ভুয়া আইনি নোটিশ, সতর্ক করলো আইএসপিআর

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভিসামুক্ত থাকার সময় কমাচ্ছে থাইল্যান্ড

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ছাত্রীর বাড়ি থেকে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে মানববন্ধন

মে ১৯, ২০২৬

ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশসহ ৩ দেশের জন্য কঠোর নিয়ম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT