‘ভুল ভুলাইয়া’ এবং ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পাওয়ার পর বক্স অফিসে রীতিমতো ঝড় উঠেছিল। প্রথম পর্বে অক্ষয় কুমারের পর দ্বিতীয় পর্বে কার্তিক আরিয়ানের অভিনয়ে দারুণ সাড়া পেয়েছিল হরর কমেডি ঘরানার এই ফ্র্যাঞ্চাইজির ছবিটি। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এল ‘ভুল ভুলাইয়া ৩’ এর ট্রেলার।
টি-সিরিজ ইউটিউব চ্যানেলে প্রায় চার মিনিটের ট্রেলার প্রকাশ করা হয়েছে । ৩ মিনিট ৫০ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই মঞ্জুলিকা সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হয়েছে, যেখানে সে কীভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছেন।
এরপরেই “আমি মঞ্জুলিকা” বলে চিৎকার করে উঠেন বিদ্যা বালান। অন্যদিকে রুহ বাবা চরিত্রে কার্তিক আরিয়ানকে বলতে দেখা যায় কীভাবে ভয় পাওয়ার পরিবর্তে ভূতের সুবিধা নেওয়া উচিত । ট্রেলারটিতে কার্তিক, সঞ্জয় মিশ্র, রাজপাল যাদব এবং অশ্বিনী কালসেকারের কিছু হাস্যকর মুহুর্তের দেখা গিয়েছে । মঞ্জুলিকা ফিরে আসায় পরিস্থিত শিগগিরি ভয়াবহ হয়ে উঠতে শুরু করে।
তবে এখানেই শেষ নয়, এসবের মাঝেই মাধুরী চিৎকার করে বলে, “আমি মঞ্জুলিকা”। আর তাতেই তৈরী হয় আসল মঞ্জুলিকা কে তা নিয়ে সংশয়। রোম্যান্স এবং কমেডির মধ্যে রুহ বাবা মঞ্জুলিকাকে মোকাবেলা করার চেষ্টা করেন। কার্তিক আরেকটি চ্যালেঞ্জের মুখোমুখি হন কারণ বিদ্যা এবং মাধুরীর উভয় চরিত্রই মঞ্জুলিকা চরিত্রে দেখা যায়।
২০০৭ সালে প্রথম মুক্তি পেয়েছিল ‘ভুল ভুলাইয়া’। যেখানে বিদ্যা বালানের মঞ্জুলিকা চরিত্র মন ছুঁয়ে নিয়েছিল সকলের। এরপর ২০২২ সালে ছবির সিকুয়েল ‘ভুল ভুলাইয়া ২’ মুক্তি পেয়েছিল। যেখানে ছবির কাস্টিংয়ে পরির্বতন করা হয়। রুহ বাবার চরিত্রে সকলের নজর কাড়ে কার্তিক। ‘ভুল ভুলাইয়া ২’ ছবি ব্যাপক সাফল্য পেয়েছিল বক্স অফিসে। এবার দীপাবলিতে আসছে ‘ভুল ভুলাইয়া ৩’। এই ছবিতে বড় চমক দিতে এসেছেন পরিচালক অনীশ বাজমি।- ইন্ডিয়ান এক্সপ্রেস








