চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বক্স অফিসে কেমন জমলো অজয়ের ‘ভোলা’?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ৩১, মার্চ ২০২৩
বিনোদন
A A

বৃহস্পতিবার (৩০ মার্চ) ভারতীয় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তামিল ব্লকবাস্টার ছবি ‘কাইথি’র হিন্দি রিমেক ‘ভোলা’। যেখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগণ এবং তার বিপরীতে দেখা গেছে টাবুকে। অভিনয়ের পাশাপাশি ছবিটির পরিচালনার দায়িত্বেও আছেন অজয়।

বলিউড মুভি রিভিউজ বলছে, মুক্তির প্রথম দিনে ‘ভোলা’র আয় দাঁড়িয়েছে ১১.২০ কোটি রুপি। যা চলতি বছর মুক্তি প্রাপ্ত ছবির প্রথম দিনের আয়ের দিক থেকে এখন পর্যন্ত তৃতীয় অবস্থানে আছে। তবে অজয়ের ‘ভোলা’ প্রথম দিনের আয়ের রেকর্ড ভাঙতে পারেনি তার সর্বশেষ ছবি ‘দৃশ্যম ২’ এর।

ভারতের ৪ হাজার স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে ছবিটি। ১০০ কোটি রুপি বাজেটের এই ছবিটি থ্রিডি ও টুডি ভার্সনে দেখা যাচ্ছ। ‘ভোলা’ ছাড়াও এর আগে ‘ইউ, মি অর হাম’, ‘শিবায়’ এবং ‘রানওয়ে ৩৪’ সিনেমায় পরিচালকের দায়িত্ব পালন করেছেন অজয়। সেদিক থেকে অভিনেতার পরিচালনায় এটি চতুর্থ সিনেমা।

ছবিটির প্রযোজনা করেছেন এস আর প্রকাশবাবু এবং এস আর প্রভু ড্রিম ওয়ারিয়র এবং বিবেকানন্দ পিকচার্সের ব্যানারে তিরুপুর বিবেক।

২০১৯ সালের অ্যাকশন থ্রিলার ঘরানার তামিল ছবি ‘কাইথি’। লোকেশ কানাগারাজ পরিচালিত ছবিতে অভিনয় করেছেন কার্থি, অর্জুন দাশ ও দীপ্তি। কাইথি একজন দাগি আসামি। সে তার মেয়ের সঙ্গে প্রথমবার দেখা করার পরিকল্পনা করে, কিন্তু গ্রেপ্তার হয়ে যায়। সেই ঘটনাকে ঘিরে আগাতে থাকে ছবির কাহিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অজয় দেবগণটাবুবক্স অফিসভোলা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বকাপজয়ী মন্টিয়েলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

পরবর্তী

৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

পরবর্তী

৭ ওভারে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ

বিশ্বকাপের বাছাইপর্বে খেলতেই হচ্ছে শ্রীলঙ্কাকে

সর্বশেষ

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT