চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভোলার চরফ্যাশনে ছাবেরা ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ০৭, জানুয়ারি ২০২৩
জনপদ, ভোলা
A A

তীব্র শীতে কাঁপছে চরফ্যাশন ও মনপুরা উপজেলার দূরবর্তী বিচ্ছিন্ন চরাঞ্চলের হাজার হাজার মানুষ। একটু উষ্ণতার পরশ পেতে তাকিয়ে আছে এই অসহায় মানুষগুলো। এসব মানুষদের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব মেজবাহ উদ্দিন। তিনি তার মায়ের নামে করা ‘ছাবেরা ফাউন্ডেশনের’ উদ্যোগে শীতবস্ত্র নিয়ে দুস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন।

ছাবেরা ফাউন্ডেশনের কর্মীরা চরফ্যাশন উপজেলা সদরেরর ইউনিয়ন জিন্নাগড়ে ছাবেরা ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সামনে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নর-নারীদেও মাঝে ৫ হাজার কম্বল বিতরণ করেন।

শীতবস্ত্র পেয়ে চর শিকদারের ময়ফুল বেগম (৭০) বলেন, ‌“আমরা নদীর পাড়ের মানুষ। এই হানে শীত বেশী। নাত-নতনী নিয়া কোন রহম বাইচ্ছা আছি।”

গত দুই প্রাকৃতিক দুর্যোগে ময়ফুল বেগমের ঘরটিও বন্যার পানিতে ভেসে যায়। অর্থের অভাবে ঘরটিকে আর তোলা হয়নি। কোনমতে ঝুপরি পেতে খাস জমিতে পরে আছেন। ময়ফুলের শীতবস্ত্র বলতে পুরান কাপড়ের তৈরী ছেঁড়া দুইটি কাঁথা। রাতে কোনমতে এ দিয়েই চার নাতনীকে নিয়ে রাত কাটান। সকালে খরের স্তুপে আগুন দিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। ময়ফুলের আকুতি; “আমাগো কেউ দেখতে আইল না।”

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সচিব মেজবাহ উদ্দিন সাহেবর বড় ভাই ফারুক মিয়া। এসময় তিনি বলেন, প্রতি বছরের মতো এই বছরও গরিব অসহায় শীতার্তদের কথা চিন্তা করে চরফ্যাশন উপজেলার বিভিন্ন জায়গায় ছাবেরা ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ করা হচ্ছে। অসহায় মানুষ যাতে শীতবস্ত্রের মাধ্যমে সামান্য উষ্ণতায় শীতকে মোকাবেলা করতে পারে এজন্য আমাদের এই আয়োজন। এভাবেই দীর্ঘ বছর ধরে ছাবেরা ফাউন্ডেশন মানবতার কল্যাণে এগিয়ে এসেছে।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হুমাউন কবির রাজন প্রমুখ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চরফ্যাশনভোলাশীতবস্ত্র বিতরণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ফুটবলারের মৃত্যুর পর কেন মাঠের পাশে কংক্রিটের দেয়াল নিষিদ্ধ করল ইংল্যান্ড

আগস্ট ৭, ২০২৬

বার্সার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানসিটি, বিশ্বজয়ী রদ্রির ভবিষ্যৎ কতটা অনিশ্চিত

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT