বাংলাদেশ

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছবি, রাজনৈতিক নেতৃবৃন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভৈরবে ট্রেন দুর্ঘটনা সংক্রান্ত শোক প্রকাশে বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।. Channel i News – চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ জনে। এছাড়াও আহত হয়েছেন আরও অর্ধশতাধিকের বেশি। এই দুর্ঘটনায় হতাহতদের প্রতি গভীর শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার ২৩ অক্টোবর আলাদা দুটি বিবৃতিতে তারা এ শোক জানান।

শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান। দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তারা।

উল্লেখ্য আজ বিকেল পৌনে চারটার দিকে জগন্নাথপুর এলাকায় কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারো সিন্ধু ও ভৈরব থেকে কিশোরগঞ্জের দিকে আসা মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে যাত্রীবাহী ট্রেনের বেশ কয়েকটি বগি দুমড়ে-মুচড়ে যায়।

বিষয়:প্রধানমন্ত্রী ভৈরব ভৈরবে ট্রেন দুর্ঘটনা রাষ্ট্রপতি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…