সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন

সারাদেশে ১ হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েনের জন্য প্রস্তুত ট্রাক, নিরাপত্তা ব্যবস্থা জোরদার।. Channel i News – চ্যানেল আই নিউজ
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সারা দেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবি ২৯ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত দেশের নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
শুক্রবার ২৯ ডিসেম্বর বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারা দেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে ইন এইড টু দ্য সিভিল পাওয়ার-এর আওতায় ২০২৩ সালের ২৯ ডিসেম্বর থেকে আগামী ২০২৪ সালের ১০ জানুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারা দেশের নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা রক্ষার্থে বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।






