চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিজিবির ‍বিরুদ্ধে প্রবাসীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৯:২৫ অপরাহ্ণ ০৭, সেপ্টেম্বর ২০২২
কক্সবাজার, জনপদ
A A

টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে ইয়াবা না পেয়ে এক প্রবাসীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে।

সাগর তীরের মেরিন ড্রাইভের টেকনাফ বাহারছরার শীলখালী চেকপোস্টে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা তাকে অমানবিক নির্যাতন করেছেন বলে অভিযোগে জানা যায়।

আহত প্রবাসীকে বুধবার ৭ সেপ্টেম্বর ভোররাত দুইটার দিকে কক্সবাজার সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে। তাকে রাত ১১টার দিকে কক্সবাজার বাস টার্মিনাল এলাকায় সড়কের পাশ হতে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয়রা।

এর আগে মঙ্গলবার ৬ সেপ্টেম্বর দিবাগত রাত ৯টার দিকে টেকনাফ উপজেলার বাহারছরা ইউনিয়নের শামলাপুর চৌকিদারপাড়া শীলখালী বিজিবি চেকপোস্টে তাকে নিপীড়ন চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় এ ঘটনায় জড়িত চেকপোস্টে ওইসময় দায়িত্বপালনকারি সবার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিজিবি-২ টেকনাফ ব্যাটালিয়ন।

মারধরের শিকার প্রবাসী আবদুল্লাহ (৩৫) টেকনাফ উপজেলা সদরের কাইয়ুক খালী পাড়ার মৃত শফিউজ্জামানের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন আহত প্রবাসী আবদুল্লাহ বলেন, কিছু দিন আগে মায়ের মৃত্যুর খবর শুনে মালয়েশিয়া থেকে দেশে এসেছি।

আমার সংসারে দু’স্ত্রীর প্রথমজন টেকনাফে এবং দ্বিতীয় স্ত্রী কুমিল্লায় থাকে। কুমিল্লা থেকে মঙ্গলবার টেকনাফে এসেছিলাম মায়ের কবর জিয়ারত করতে। কবর জিয়ারত শেষে প্রথম স্ত্রী থেকে বিদায় নিয়ে সন্ধ্যায় টেকনাফ থেকে নীলদরিয়া নামের বাস করে কক্সবাজার ফিরছিলাম। পথে শীলখালী বিজিবি চেকপোস্টে পৌঁছালে, বিজিবির এক সদস্য আমার দেহ তল্লাশি করে। কিছু না পেয়ে একটি গোপন কক্ষে নিয়ে উলঙ্গ করে তল্লাশি করে।

Reneta

তিনি আরও জানান, এ সময়ও বিজিবির সদস্যরা কিছু না পেয়ে তোর কাছে ইয়াবা আছে বলে আমাকে থাপ্পর মারে। আমার কাছে কিছু নেই, এমনটি বলার পরও লাঠি দিয়ে বেধড়ক পেটায়। কিছুক্ষণ মারধরের পর একটি খালি জায়গায় নিয়ে ইয়াবা আছে বলে বলপ্রয়োগ করে মলত্যাগ করান। এতেও ইয়াবা না পেয়ে বিজিবির দুই সদস্য ক্ষিপ্ত হয়ে ‘শালার ব্যাটা তোর কাছে ইয়াবা আছে’ বলে আবারও মারধর শুরু করেন। এমন মার খেয়ে এক সময় অজ্ঞান হয়ে যাই।

কক্সবাজার টার্মিনাল এলাকায় রাতে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে থাকা আবদুল্লাহকে উদ্ধার করা স্থানীয় সমাজকর্মী শামসুল আলম শ্রাবণ বলেন, টার্মিনালের থাকা মোটরযান শ্রমিকরা জানান একটি গাড়ি এসে অকস্মাৎ এক লোককে টার্মিনালে রাস্তার ধারে ফেলে দিয়ে চলে যায়। কাছে গিয়ে দেখি লোকটি অচেতন। তবে প্রাণ আছে দেখে তাকে পানি দিয়ে জ্ঞান ফেরানো হয়। উদ্ধারের পর জানতে চাইলে লোকটি তার নাম আবদুল্লাহ বলে জানান। বলেন, টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে ইয়াবা না পেয়ে তাকে বিজিবি চেকপোস্টে মারধর করা হয়েছে। মার সহ্য করতে না পেরে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এরপর আর কিছুই জানি না। তার শরীর জুড়ে মারের চিহ্ন বিদ্যমান। পরে তাকে চিকিৎসার জন্য রাত দেড়টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যায়, যোগ করেন শ্রাবণ।

কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আশিকুর রহমান বলেন, সারা শরীরে মারের রক্তাক্ত জখম নিয়ে এক যুবককে রাতে হাসপাতালের জরুরী বিভাগে আনা হয়। তাকে সার্জারি বিভাগে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। কে মেরেছে তা জানি না, তবে এখনও তিনি শতভাগ শংকামুক্ত নন।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মো. ইফতেখার জানান, ঘটনার বিষয়টি আমাদের কাছে খবর আসার পর প্রথমে অভিযুক্তদের ব্যাটালিয়ন সদরে নিয়ে আসা হয়। পরে যাচাই করে নির্যাতনের সত্যতা পাওয়ায় তাদের বিরুদ্ধে বিজিবি আইনে ব্যবস্থা নেয়া হয়েছে। এটি অপেশাদারি আচরণ। ব্যক্তির দায় বাহিনী নেয় না।

তিনি আরও জানান, নির্যাতনের শিকার ব্যক্তির চিকিৎসার ব্যাপারেও খোঁজ নিয়েছি আমরা। তার যাবতীয় ব্যয় বিজিবি থেকে দেয়া হবে বলে জানিয়েছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিজিবি
শেয়ারTweetPin

সর্বশেষ

নাচে-গানে সুরের মূর্ছনায় জমকালো মঞ্চায়নে পর্দা উঠল বিশ্বকাপের

জুন ১২, ২০২৬

বাজেট প্রথমবারের মত সৃজনশীল অর্থনীতিতে গুরুত্ব

জুন ১১, ২০২৬

বাজেটে শিক্ষা খাতে আগের বছরের চেয়ে বরাদ্দ বেড়েছে

জুন ১১, ২০২৬

ফ‍্যাসিষ্ট আমলের মত ঋণ করে ঘি না খাওয়ার কথা বলে আবার ঋণেই ভরসা

জুন ১১, ২০২৬

খাদ্যনিরাপত্তা ও গ্রামীণ অর্থনীতিকে প্রস্তাবিত বাজেটে বিশেষ গুরুত্ব

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT