চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবি সভাপতিকে খোঁচা দিয়ে যা বললেন সালাউদ্দিন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৫ অপরাহ্ণ ০৩, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ের ম্যাচে অংশ নিতে না পারা নিয়ে চলছে সমালোচনার ঝড়। এ ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে বাফুফের অবস্থান ব্যাখ্যা করেন দেশের ফুটবলের অভিভাবক সংস্থাটির সভাপতি কাজী সালাউদ্দিন।

জাতীয় নারী ফুটবল দলকে অলিম্পিক বাছাইয়ে খেলার জন্য বিদেশে না পাঠানোয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন পাওয়ার কথাও জানান বাফুফে সভাপতি। তার ভাষ্য, ‘কেন আমি যোগাযোগ করিনি সেই কথাও শুনতে হয়েছে। আমার কাছে জানতে চাওয়া হয় কত টাকা লাগবে এখনই বলো। আমি বলেছি, এখন টাকা দিলেও পাঠাতে পারব না।’

সালাউদ্দিনের এ কথার প্রেক্ষিতে এক সাংবাদিকের প্রশ্ন ছিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ম্যাচ চলাকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে নিয়মিত যোগাযোগ করেন। সেখানে ফুটবল ফেডারেশন সভাপতি কেন প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করেননি শুনতে হয়। এই দূরত্ব কেন ?

প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি বিসিবি সভাপতিকে খানিকটা খোচা দিয়ে বলেন, ‘সবার ব্যক্তিত্ব তো এক না। আমি তো লোক দেখিয়ে বলব না, এই প্রধানমন্ত্রী ফোন দিয়েছে। আমি ওই রকম না। আপনাদের বুঝতে হবে। আমি ফুটবল ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি ; স্বাধীনতা থেকে আজ পর্যন্ত আছি। আমি ওই নাটক করতে পারব না। আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি । আমি লোক দেখাতে পারব না। দুঃখিত, এটাই আমার চরিত্র।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অলিম্পিক বাছাই-২০২৪এএফসিপাপনবাফুফেবাংলাদেশ নারী ফুটবল দলবিসিবিলিড স্পোর্টসসালাউদ্দিন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বরগুনায় প্রবাসী তরুণের রহস্যজনক মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

ফুলহ্যামের মূল দলে অভিষেক বাংলাদেশি ফারহানের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

আন্ধারমানিক ইকোট্যুরিজম কেন্দ্রের বন অফিসের সামনে বাঘের দেখা

জুলাই ২৫, ২০২৬

আলোকিত মানুষ গড়ার কারিগর অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ৮৭তম জন্মদিন

জুলাই ২৫, ২০২৬

ভবিষ্যত প্রজন্মকে প্রাণ-প্রকৃতি রক্ষার আন্দোলনে সম্পৃক্ত হবার আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT