চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভাবমূর্তি সংকটে হয়নি টাকার জোগাড়, দায়ী গণমাধ্যম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৪ অপরাহ্ন ০৩, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

আর্থিক সংকটে মিয়ানমারে অলিম্পিক বাছাইয়ের ম্যাচে অংশ নিতে পারছে না বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। তিন মাস আগেই জানা গিয়েছিল সাফজয়ী ফুটবলারদের এ আসরে অংশ নিতে হবে। এই সময়ের মধ্যে দল পাঠানোর জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারার কারণ হিসেবে গণমাধ্যমের সুনাম ক্ষুণ্ণ করাকে দায়ী করলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।

সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন বললেন, ‘এক কোটি টাকা জোগাড় করার ক্ষমতা আমাদের নাই। মিডিয়ায় আমাদের সুনাম নাই, বদনাম আছে। আমি দুই-চার জায়গায় কথা বলেছি। কেউ সাড়া দেয়নি।’

‘আপনারা চেষ্টা করেন যেন ভাবমূর্তি নষ্ট হয়। সাফ জিতে আসার পর মেয়েদের কি চুরি গেল সেই ইস্যু নিয়ে পড়লেন। আমি যে বছরে আড়াই থেকে তিন কোটি খরচ করি এটা তো বলেন না। এটা (বাফুফে সভাপতির চেয়ার) আমার বাবার চেয়ার না। আপনারা আমাকে সাহায্য করছেন না।’

ফিফা এবং এএফসির থেকে কী পরিমাণ অর্থ বাফুফে পায়, সেটিও পরিষ্কার জানালেন সালাউদ্দিন। একইসঙ্গে জানালেন, কোন খাতে কি পরিমাণ ব্যয় হবে সেটিও তারাই বলে দেয়।

‘এএফসি বছরে ৭ কোটি টাকা দেয়। এর ভেতর দুই কোটি টাকা দেয়ার ব্যাপারে শর্ত আছে। ফিফা বছরে দেয় ১৫ কোটি টাকা। এর ভেতর এডমিনে ৯ কোটি টাকা এবং একাডেমিতে এক কোটি ১৭ লাখ টাকা ব্যয় করার জন্য শর্ত আছে।’

জাতীয় নারী ফুটবল দলকে অলিম্পিক বাছাইয়ে খেলার জন্য বিদেশে না পাঠানোয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ফোন পাওয়ার কথাও জানান বাফুফে সভাপতি। তার ভাষ্য, আমার কাছে জানতে চাওয়া হয় কত টাকা লাগবে এখনই বলো। আমি বলেছি, এখন টাকা দিলেও পাঠাতে পারব না।

Reneta

আর্থিকভাবে ফুটবল ফেডারেশনকে নিয়মিত স্পন্সর করছে ঢাকা ব্যাংক। বছরে তারা দেয় এক কোটি ৮০ লাখ টাকা। এই অর্থ মেয়ে ফুটবলারদের খাবারের পেছনেই খরচ হয় বলে জানালেন সালাউদ্দিন। বললেন, বসুন্ধরা গ্রুপ বছরে দিচ্ছে ২৫ লাখ টাকা।

ট্যাগ: অলিম্পিক বাছাই-২০২৪এএফসিকিরণফিফাবাফুফেলিড স্পোর্টসসালাউদ্দিনসোহাগ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে ৫৭ হাজার ৫০০ টন মার্কিন গম খালাস শুরু

ফেব্রুয়ারি ২, ২০২৬

এলপিজি’র দাম নিয়ে সিদ্ধান্ত বিকালে

ফেব্রুয়ারি ২, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকা-১১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বৈধতা চ্যালেঞ্জ করে নাহিদ ইসলামের রিট

ফেব্রুয়ারি ২, ২০২৬

টানা দুই মাস তিন বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে

ফেব্রুয়ারি ২, ২০২৬

ফ্রি মোমোর লোভে পরিবারের গয়না দিয়ে দিল ছাত্র

ফেব্রুয়ারি ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT