চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ড পেলেন বার্জারের সিওও মহসিন হাবিব চৌধুরী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০২ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০২৪
কর্পোরেট নিউজ
A A
মহসিন হাবিব চৌধুরী সিইও বার্জার সি-স্যুট অ্যাওয়ার্ড গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ও ডিরেক্টর, মহসিন হাবিব চৌধুরী, ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস: ২০২৪’-এ বর্ষসেরা ‘চিফ অপারেটিং অফিসার’-এর মর্যাদায় ভূষিত হয়েছেন।

গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাজধানীর লা মেরিডিয়ান ঢাকায় আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘সিইও এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রদানের মাধ্যমে এই সম্মান জানানো হয়।

বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম (বিবিএফ) আয়োজিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অসাধারণ ব্যবসায়িক নেতৃত্ব ও শিল্পে অতুলনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ মহসিন হাবিব চৌধুরীকে ‘সিইও এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ প্রদানের মাধ্যমে এই সম্মান জানানো হয়।

বার্জার পেইন্টসে ২৯ বছরেরও বেশি গৌরবময় কর্মজীবনে মহসিন হাবিব চৌধুরী সবসময় উদ্ভাবনী, ইনক্লুসিভ এবং উন্নয়নমূলক কাজ করেছেন। বার্জার যেমন তার দূরদর্শী নেতৃত্বের কারণে বাংলাদেশের পেইন্ট ও কোটিংস শিল্পে নতুন রূপরেখা পায়, তেমনি নিত্যনতুন মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে ব্যবসায় বৈচিত্র্য আনার পাশাপাশি নিয়মিত মার্কেট রিসার্চ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট ও ক্যাটাগরি সম্প্রসারণের দক্ষতা প্রতিষ্ঠানে টেকসই উন্নতি এবং উৎকর্ষ অর্জনসহ ইনক্লুসিভ কর্মক্ষেত্রের সংস্কৃতি তৈরি করতে পেরেছে।

বার্জার পেইন্টস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী বলেন, আমরা মহসিন হাবিব চৌধুরীকে তার এই প্রাপ্য স্বীকৃতির জন্য অভিনন্দন জানাই। তার উদ্ভাবনী ও দূরদর্শীসম্পন্ন নেতৃত্ব বার্জারের সাফল্যকে এগিয়ে নিয়েছে, উৎকর্ষ অর্জনের সংস্কৃতি গড়তে সহায়ক ভূমিকা পালন করেছে। এই পুরস্কার, এই স্বীকৃতি তার অসামান্য অবদানকে প্রতিফলিত করে।

বার্জারে মহসিন হাবিব চৌধুরীর নেতৃত্বে ব্যাপক পরিবর্তন এসেছে। তিনি উদ্ভাবনী উদ্যোগের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে সিসা-মুক্ত পেইন্ট ও ব্রিদ ইজি সিরিজের মতো পণ্য বাজারে এনেছেন; যা শুধু ইন্ডাস্ট্রিতে বার্জারের মান বাড়ায়নি, বরং পেইন্ট শিল্পে উন্নয়নের নতুন মানদণ্ড স্থাপন করেছে। তার এমন প্রতিশ্রুতি পণ্যের গণ্ডি ছাড়িয়ে পানি সংরক্ষণ প্রযুক্তি এবং উৎপাদন কারখানায় উন্নত ইনসিনারেটর চালুর মতো পরিবেশবান্ধব উদ্যোগেও দেখা যায়। এসব পদক্ষেপ তার পরিবেশ সংরক্ষণ ও উৎপাদন দক্ষতার প্রতি একধরণের দায়বদ্ধতাকে প্রতিফলিত করে।

Reneta

তার অন্যান্য উল্লেখযোগ্য অবদানের মধ্যে রয়েছে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের সহযোগিতায় বার্জার ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা। এই অগ্রণী উদ্যোগ শুধুমাত্র বার্জার নয় বরং দক্ষ পেইন্টার ও অ্যাপ্লিকেটর তৈরি করে দক্ষ কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে সমগ্র পেইন্ট শিল্পের ইকোসিস্টেমকে উন্নত করেছে। এছাড়াও, তিনি নারী-পুরুষ সমতার পক্ষেও কাজ করেছেন এবং দেশে প্রথম নারী পেইন্টারের মাধ্যমে সেবা দেবার যুগান্তকারী উদ্যোগ নেন। যারফলে, গ্রাহকদের নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগের সমাধানের পাশাপাশি নারী ক্ষমতায়নকে ব্যাপক প্রভাবিত করে।

শিল্পের প্রতি তার অবিচল নিষ্ঠা ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য মো. মহসিন হাবিব চৌধুরীর এই প্রাপ্য স্বীকৃতি প্রাপ্তিতে বার্জার পেইন্টস বাংলাদেশ বিশেষ সম্মান ও অভিনন্দন জানায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বার্জারমহসিন হাবিব চৌধুরীসি-স্যুট অ্যাওয়ার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT