চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ মিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকিতে বেন-জেনিফার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩০ পূর্বাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২৪
বিনোদন
A A
বেঞ্জেনিফার ও তার বিলাসবহুল বাড়ির ছবি, আধুনিক ডিজাইন ও সুন্দর পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আদালতে মার্কিন অভিনেতা ও প্রযোজক বেন অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় গায়িকা জেনিফার লোপেজের। বিবাহ বিচ্ছেদের পর এখন একাই আছেন জেনিফার। বিচ্ছেদের কারণে ২৫ মিলিয়ন ডলার ক্ষতির ঝুঁকিতে আছে বেন-জেনিফারের বেভারলি হিলের বিলাসবহুল বাড়িটি।

বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে আবেদনের আগেই বেভারলি হিলের বাড়িটি বিক্রির বিজ্ঞাপন দিয়েছেন বেন-জেনিফার। ৬৮ লাখ ডলারের বিনিময়ে বাড়িটি বিক্রি করতে চাইছেন তারা। তবে রিয়েল এস্টেট এক্সপার্টরা বলছেন, বাড়িটি অনেক বড় এবং খারাপ লোকেশনে হওয়ায় এত দামে বিক্রি করতে পারবেন না বেন-জেনিফার।

এক ওয়েস্ট কোস্ট রিয়েল এস্টেট এক্সপার্ট ‘নিউ ন্যাশন’-কে বলেছেন, ‘বাড়িটির প্রকৃত মূল্য ৪০ থেকে ৫০ মিলিয়ন ডলার। খুবই খারাপ লোকেশনে অবস্থিত বাড়িটি। জনপদ থেকে বিচ্ছিন্ন, কোনো নিরাপত্তা নেই। ওই এলাকার বেশিরভাগ বাড়ি সত্তরের দশকে নির্মিত এবং সেগুলোর মূল্য ৫ থেকে ১০ মিলিয়ন ডলার।’

Banglabid

রিয়েল এস্টেট এক্সপার্ট আরও বলেন, ‘এটি আসলে বড় একটি সাদা হাতি। অত্যধিক চটকদার, অতিরিক্ত বড় এবং এমন কিছু সুযোগসুবিধা আছে এতে যেগুলোর কোনো প্রয়োজনই নেই (যেমন ইনডোর স্পোর্টস কমপ্লেক্স)।

বেন-জেনিফারের বাড়িটিতে ১২টি বেডরুম, ২৪টি বাথরুম আছে। ৫ একর জায়গায় নির্মিত এই বাড়িটি ২০২৩ সালে কেনা হয়েছিল ৬০.৮ মিলিয়ন ডলারে। বাড়িটি সংস্কারেও মিলিয়ন ডলার খরচ হয়েছে তারকা জুটির।

 

View this post on Instagram

 

A post shared by Brandon Graves (@brandongraves_)

Reneta

দুই মাস ধরে বাড়িটি বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়া আছে। যে এই বাড়িটি কিনবেন, তার বাৎসরিক ট্যাক্স গুণতে হবে ১.৫ মিলিয়ন ডলার। তাই বাড়িটি চড়া মূল্যে বিক্রি হবে না বলেই মনে করা হচ্ছে।

ক্যারিয়ারে ২০০০ সালের দিকে প্রেমের সম্পর্কে জড়ান জেনিফার ও বেন। যা গড়ায় বিয়ের সিদ্ধান্তে। ২০০২ সালে করেন আংটি বদল। কিন্তু হঠাৎ বিয়ের পিঁড়িতে না বসে ব্রেকআপ করেন তারা। এরপর অন্য জীবনসঙ্গীকে সাথে নিয়েই তাদের সময় কাটতে থাকে।

বিচ্ছেদের ২০ বছর পার হওয়ার পর আবারও তারা একে অন্যের প্রেমে পড়েন। ২০২২ সালে করেন আংটি বদল। সে বছরই জুলাই মাসে ধুমধাম করে বিয়ে করেন।

তারপর বিয়ের দুই বছর পেরোতেই জটিলতা শুরু হয় তাদের মাঝে। কোনো আইনজীবী ছাড়া নিজেই আদালতে অ্যাফ্লেকের সঙ্গে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন জেনিফার। ২০২৪ সালে জুলাই মাস থেকেই তারা আলাদা থাকতে শুরু করেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জেনিফার লোপেজবেন অ্যাফ্লেকলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলার ছাড়াল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

নিলামে উঠছে র‍্যাবের ৮ প্রশিক্ষিত কুকুর

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ-জালিয়াতির মামলা খারিজ

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি দফতরে সৌরবিদ্যুৎ ব্যবহারের নতুন নির্দেশনা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

৩৮ বছরে এই প্রথম কুড়ুলগাছি দাখিল মাদ্রাসার সব পরীক্ষার্থী ফেল

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT