বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। অভিযোগ করেছেন মিথ্যা মামালায় কারাগারে আছেন বেগম জিয়া। লোডশেডিং ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে পদযাত্রা কর্মসূচিতে সরকারের উদ্দেশ্যে তিনি বলেছেন, গদি ছেড়ে মাঠে আসলেই বোঝা যাবে কার শক্তি কতো।






