বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হলেও চিকিৎসকদের কার্যক্রমে সাড়া দিচ্ছেন, কথাও বলেছেন। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী বলেছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বিএনপি চেয়ারপার্সনের অসুস্থতার কারণে বিজয়ের মাসে ‘মশাল রোড শো’ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।







