চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্ধ্যায় ব্লকবাস্টারে থাকবে ‘বিউটি সার্কাস’ টিম

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০২ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A

২৩ সেপ্টেম্বর দেশজুড়ে ১৯টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানে নির্মিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘বিউটি সার্কাস’। মাহমুদ দিদার পরিচালিত ছবিটি মুক্তির পর থেকেই ইতিবাচক সাড়া পাচ্ছে।

ছবিটি নিয়ে এখনও প্রচারণায় ব্যস্ত পুরো টিম। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সন্ধ্যায় ছবির অভিনয় শিল্পী, নির্মাতা ও কলাকুশলীরা যাচ্ছেন ব্লকবাস্টার সিনেমাসে।

সন্ধ্যার শো’টি পুরোটা হাউজফুল থাকবে বলে জানিয়েছেন নির্মাতা মাহমুদ দিদার। তিনি বলেন, ‘আজ ব্লকবাস্টারে যাচ্ছি বিউটি সার্কাস টিম। সন্ধ্যে ৭ টার শো। ২৮০ জনের মন্টেজ হলটি হাউজফুল থাকবে। আমাদের আর্টিস্টরাও থাকবে।’

তিনি বলেন, প্রিয় বাংলাদেশের মুক্তি সংগ্রামের অমোঘ অলিন্দে হেঁটেছে গল্পের চরিত্র বিউটি। ৭১ এর অন্তর্গত বিবমিষা, বিউটির ঐতিহাসিক প্রতিশোধের গল্প বিউটি সার্কাস। আজ দেখা হবে। ভরপুর হলজুড়ে নৈশব্দের সাথে মুখর থাকবে বাংলাদেশ। লাভ ইউ অল। লাভ ইউ ২০০১ এস এস সি, ২০০৩ এইস এস সি’র বন্ধুরা।

২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি নওগাঁর সাপাহার ও মানিকগঞ্জে সার্কাসের বিশাল যজ্ঞে দুইশত জনের নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে ‘বিউটি সার্কাস’ এর চিত্রধারণের কাজ করেন নির্মাতা। এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন।

২০১৭ সালে নির্মাণ শুরু হলেও চলচ্চিত্রটির ব্যাপ্তী ও নির্মাণের বৃহৎ আয়োজন সম্পন্ন করতে প্রায় পাঁচ বছর সময় লাগে নির্মাতার। করোনা মহামাহারির কারণেও পিছিয়েছে চলচ্চিত্রটির মুক্তি।

Reneta

চলচ্চিত্রটির মধ্য দিয়ে ‘অলাতচক্র’র পর দেশের বড়পর্দায় আবারও হাজির হলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। মুক্তির পর বেশ প্রশংসাও পাচ্ছেন তিনি। চলচ্চিত্রটির অন্যান্য চরিত্রে অভিনয় করেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু, মানিসা অর্চি প্রমুখ।

চলচ্চিত্রটিতে ব্যবহৃত হয়েছে তিনটি গান। গানগুলো গেয়েছেন চিরকুট ব্যান্ডের শারমিন সুলতানা সুমী, অ্যাশেজ ব্যান্ডের ইভান ও টুনটুন বাউল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেসএবিএম সুমনগাজী রাকায়েতজয়াজয়া আহসানতৌকির আহমেদফেরদৌস আহমেদবিউটি সার্কাসমানিসা অর্চিমাহমুদ দিদারলিড বিনোদনশতাব্দী ওয়াদুদহুমায়ূন সাধু
শেয়ারTweetPin

সর্বশেষ

বার্সেলোনার প্রস্তাব ফিরিয়ে দিল ম্যানচেস্টার সিটি, অনিশ্চিত রদ্রির ভবিষ্যৎ

আগস্ট ৭, ২০২৬

ধাত্রীকে দিয়ে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসূতির মৃত্যু

আগস্ট ৭, ২০২৬

‘মবের নাটক সাজিয়ে’ ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগস্ট ৭, ২০২৬

বিমানমন্ত্রী ও হুইপের পথসভায় গুলির চেষ্টার অভিযোগ, পিস্তলসহ যুবক আটক

আগস্ট ৭, ২০২৬

সাকিবের দেশে ফেরার আর কোন সুযোগ নেই: আমিনুল

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT