চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পারফর্মারের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ৩০, আগস্ট ২০২২
বিনোদন
A A

শিগগির মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত ইমপ্রেস টেলিফিল্মের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘বিউটি সার্কাস’। মুক্তির তারিখ এখনও ঘোষণা না হলেও সিনেমাটি নিয়ে প্রচারণার ছক পরিকল্পনা করছে প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতা মাহমুদ দিদার।

সোমবার সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনরা শিল্পী-কলাকুশলীদের সাথে বসে ‘হাওয়া’ দেখেন। ছবিটি দেখতে গিয়েছিলেন অভিনেত্রী জয়া আহসানও। এরপর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন তারা।

নিজের অভিনীত মুক্তি প্রতীক্ষিত ‘বিউটি সার্কাস’ নিয়েও এসময় গণমাধ্যমকর্মীদের প্রশ্নের উত্তর দিতে দেখা যায় জয়াকে। এসময় ‘বিউটি সার্কাস’ এর জার্নির প্রসঙ্গ উঠলে জয়া মন্তব্য করেন,‘বিউটি সার্কাস’ এর জার্নিটা অসাধারণ ছিলো।

Banglabid

সিনেমায় তার চরিত্রটি নিয়ে জানতে চাইলে জয়া বলেন, ‘আমরা যখনই যে চরিত্র রূপদান করি, সেই চরিত্রটা হয়ে উঠবার জন্য যেসব প্রস্তুতির প্রয়োজন- সেগুলো তো করি আসলে। একটা সার্কাসের দল ছিলো ‘বিউটি সার্কাস’ এর শুটিংয়ে, দীর্ঘদিন ধরে শুটিং করতে হয়েছে। একজন সার্কাস সদস্যকে ট্র‌্যাপিজ করতে যা যা করতে হয়, সবই আসলে আমাকেও করতে হয়েছে।’

এসময় তিনি আরও বলেন, ‘ছবিটি করতে গিয়ে নানা কাঠখড় পোড়াতে হয়েছে। প্রতিবন্ধকতা ছিলো, তারপরেও আমরা চেষ্টা করেছি। পারফর্মারের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি।’

কিন্তু কবে মুক্তি পাচ্ছে ‘বিউটি সার্কাস’? সঠিক উত্তর জানা নেই কারো। মুখ খুলছেন না নির্মাতা মাহমুদ দিদার কিংবা সহ প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম কর্তৃপক্ষ।

Reneta

‘বিউটি সার্কাস’ এর অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই প্রশ্ন ছুঁড়ে দেয়া হল জাতির বিবেকের কাছে। প্রশ্ন হচ্ছে, ‘বিউটি সার্কাস কবে?’ এমন প্রশ্ন সম্বলিত একটি প্রোমোশনাল ভিডিও উন্মুক্ত হয়েছে চ্যানেল আই, বিউটি সার্কাস ও চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের ফেসবুক পেজেও।

এ বিষয়ে নির্মাতা মাহমুদ দিদার বলেন, “এটি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র। বাংলাদেশের আবহমান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সার্কাস শিল্পকে ঘিরে এক নারীর রোমানঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি নানা চড়াই উতরাই পেরিয়ে মুক্তির মিছিলে এসে দাঁড়িয়েছে। খুব শিগগিরই মিলছে এর মুক্তির দিনক্ষণ ঘোষণা।”

দীর্ঘ প্রস্তুতি ও অর্থ সংকট কাটিয়ে ‘বিউটি সার্কাস’ চলচ্চিত্রটির নির্মাণ শুরু করেন নির্মাতা মাহমুদ দিদার। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় ‘বিউটি সার্কাস’ ছবির শুটিং। দুইশত জনের নির্মাণ সঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করেন নির্মাতা।

এর জন্য নির্মাতা বিশাল সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্যমেলার আয়োজন করেন। বিউটি সার্কাস সরকারী অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র হলেও অর্থ সংকটের কারণে ছবির কাজ শুরু করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে নির্মাতা মাহমুদ দিদারকে।

চলচ্চিত্রটিতে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ ও এবিএম সুমনকে। এতে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত মনিসা অর্চি প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসানতৌকির আহমেদফেরদৌস আহমেদবিউটি সার্কাসমাহমুদ দিদারলিড বিনোদনশতাব্দী ওয়াদুদসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT