চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগে ‘বিউটি সার্কাস’ দেখুন, পরে অন্য ছবি দেখুন: জয়া আহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৮ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০২২
বিনোদন
A A
জয়া আহসান চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে সুন্দর পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারী অনুদান ও ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় জয়া আহসান অভিনীত ‘বিউটি সার্কাস’ ছবিটি মুক্তি পাচ্ছে শুক্রবার (২৩ সেপ্টেম্বর)। একইদিনে র‍্যাবের ছবি ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে। তাই ওইদিন সিনেমাপ্রেমীদের সবার আগে ‘বিউটি সার্কাস’ দেখতে বললেন অভিনেত্রী জয়া আহসান।

‘বিউটি সার্কাস’ দেখার পর অন্য ছবি দেখতে দর্শকদের প্রতি আহ্বান দুই বাংলার জনপ্রিয় এ অভিনেত্রী। এই ছবির মুক্তি উপলক্ষে শনিবার রাতে এক ‘মিট দ্য প্রেস’-এ জয়া বলেন, সেদিন অন্য ছবিও মুক্তি পাবে। আপনারা সবার আগে বিউটি সার্কাস দেখবেন, তারপর অন্য ছবি দেখবেন।

জয়া আহসান বলেন, এই ছবিটি করতে গিয়ে আমি অসাধারণ কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। এখানে সার্কাসের অনেক খেলা আমাকে খেলতে হয়েছে। সেগুলো অনেক রিস্কি ছিলো। অথচ এসব না ভেবে চরিত্রের মোহে আমি কাজগুলো কিভাবে কখন করে ফেলেছি, টেরই পাইনি। এখন মনে হচ্ছে বিষয়টি ছিলো অনেকটা না বুঝেই রোলার কোস্টারে চড়ে বসার মতো!

Banglabid

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজটি করতে গিয়ে অনেক রকম ঝুঁকিতে পড়েছিলেন জয়া আহসান। যদিও তিনি বিষয়টিকে মনে করেন, সার্কাস বলুন আর সিনেমা বলুন, ঝুঁকি আমাদের থাকেই। যেখানে আসলে নিরাপত্তার বালাই নেই। এর মধ্যদিয়েই আমাদের কাজগুলো করতে হয়।

জয়া জানান, প্রায় দেড় বছর দেশের প্রেক্ষাগৃহে তার নতুন ছবি মুক্তি পাচ্ছে। এজন্য তিনি আনন্দিত। জয়া বলেন, বরাবরই আমি নতুন নির্মাতাদের সঙ্গে থাকার চেষ্টা করি। সেটা আমার ক্যারিয়ারগ্রাফ দেখলেই আপনারা মেলাতে পারবেন। দিদার অসাধারণ একজন আইডিয়াবাজ। ওর যে কোনও কাজের সঙ্গে আমি থাকি বা রাখার চেষ্টা করে আমাকে। ও আমার জন্য অসাধারণ একটি চরিত্র লিখেছে। এটা আমার জন্য অনেক সম্মানের বিষয়।

Reneta

বিউটি সার্কাস পরিচালনা করেন মাহমুদ দিদার। এটি এই নির্মাতার প্রথম ছবি। এতে জয়া আহসান ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকির আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, হুমায়ূন সাধু।

নির্মাতা মাহমুদ দিদার বললেন, সবার সম্মিলিত পরিশ্রমের ফল বিউটি সার্কাস। আপনার হলে আসবেন। সিনেমাটা দেখবেন। অনুভূতির কথাটা সামাজিক মাধ্যমে লিখবেন। তিনি আরও বললেন, জয়া আপা খুব ত্যাগ স্বীকার করেছেন। তাকে ভিজতে ভিজতে শুটিং করতে হয়েছে। ফেরদৌস ভাইও অনেক পরিশ্রম করেছেন।

চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘শুরুতে ভেবেছিলাম সিনেমাটা করা ঠিক হবে কি না। কিন্তু সেটে গিয়ে মনে হয়েছে সিনেমাটা করা ঠিক আছে। আজকে প্রায় দুই যুগ ধরে কাজ করছি। চলচ্চিত্র ধ্বংস হয়ে যাচ্ছে শুনলে খারাপ লাগে। কিন্তু সিনেমা হলে আবার দর্শক ফিরে আসছে, এটা ভালো লাগছে। অন্যদিকে সার্কাস হারিয়ে যাচ্ছে, সার্কাসকে শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তবেও সেটাকে ফিরিয়ে আনা উচিত।’

এবিএম সুমন বলেন, বিউটি সার্কাস আমার কাছে আবেগের একটা জায়গা। পরিচালক চেয়েছেন আমার ভেতরে যে পাগলামিটা আছে সেটা বের করতে। এ জন্য আমাকে রুক্ষভাবে পরিবেশন করেছেন। এ সিনেমায় এমন কিছু আছে যা বিগ বাজেটের সিনেমাতেও নেই। বিশেষ করে লোকেশন। সবশেষে বলব, মুভিটি মুক্তি পাচ্ছে, সবাইকে দেখার অনুরোধ করছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইমপ্রেস টেলিফিল্মএবিএম সুমনজয়া আহসানফেরদৌসবিউটি সার্কাসলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সমাজের টিপ্পনী একপাশে সরিয়ে জিততে চান সানজিদা

পরবর্তী

মামুনুল হকের উপস্থিতিতে আরও ২ পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

পরবর্তী
পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মামুনুল হকের উপস্থিতিতে একজন নিরাপত্তা কর্মী. Channel i News - চ্যানেল আই নিউজ

মামুনুল হকের উপস্থিতিতে আরও ২ পুলিশ কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ

রানির শেষকৃত্যে আন্তর্জাতিক অতিথিদের উপস্থিতি ও আনুষ্ঠানিকতা. Channel i News - চ্যানেল আই নিউজ

রানির শেষকৃত্যে যোগ দেবেন শেখ হাসিনাসহ ৫শ’ বিদেশি অতিথি

সর্বশেষ

ক্যানসারের বিরুদ্ধে আবার লড়াই, যা বললেন সামিয়া

আগস্ট ২৪, ২০২৬

মাদকের ছোবলে খুনের নেশা, শেষ কোথায়?

আগস্ট ২৩, ২০২৬

সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ২৩, ২০২৬

ময়মনসিংহের মেয়ে রত্না থেকে অভিনেত্রী নূতন

আগস্ট ২৩, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম

বিসিএস শিক্ষা ক্যাডার নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্যের বক্তব্যের প্রতিবাদ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT