বিনোদন

অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে নতুন দুই বাংলা ছবি

যেসব প্রেক্ষাগৃহে দেখা যাবে ‘বিউটি সার্কাস’ ও ‘অপারেশন সুন্দরবন’

অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে নতুন দুই বাংলা ছবি মুক্তি পাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত দুই বাংলা ছবি, দর্শকদের জন্য অপেক্ষা করছে নতুন সিনেমা।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের সিনেমায় সুদিনের হাওয়া। শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে বছরের প্রতীক্ষিত আরও দুই ছবি। একটি মাহমুদ দিদার পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘বিউটি সার্কাস’ ও অন্যটি দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’।

এরমধ্যে ‘বিউটি সার্কাস’ মুক্তি পাচ্ছে ১৯ সিনেমা হলে। আর র‍্যাবের উদ্যোগে নির্মিত ‘অপারেশন সুন্দরবন’ মুক্তি পাচ্ছে ৩৫টি সিনেমা হলে।

ইতোমধ্যে প্রচার প্রচারণায় কোমড় বেধে নেমেছেন ছবি দুটির শিল্পী ও কলাকুশলীরা। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করছেন, অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে নতুন দুই ছবি মুক্তির ফলে চলচ্চিত্রে সুবাতাসের ধারাবাহিকতা বজায় রাখবে!

নতুন বাংলা সিনেমার পোস্টার অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।. Channel i News - চ্যানেল আই নিউজ দুটি ছবিই তারকায় ভরপুর। এরমধ্যে সরকারি অনুদানে নির্মিত ‘বিউটি সার্কাস’-এ  অভিনয় করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান, ফেরদৌস, অকাল প্রয়াত হুমায়ূন সাধু, তৌকীর আহমেদ, এবিএম সুমন, গাজী রাকায়েত প্রমুখ।

অন্যদিকে ‘ঢাকা অ্যাটাক’র পর নতুন ছবি ‘অপারেশন সুন্দরবন’ নিয়ে আসছেন দীপংকর দীপন। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন সিয়াম আহমেদ, রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, মনির খান শিমুল, রোশান, মনোজ প্রামাণিক, আরমান পারভেজ মুরাদসহ।

অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নতুন বাংলা ছবি 'অপারেশন সুন্দরবন'. Channel i News - চ্যানেল আই নিউজ সার্কাসকে কেন্দ্র করে এক নারীর টিকে থাকার গল্পে নির্মিত হয়েছে ‘বিউটি সার্কাস’। সার্কাস আক্রান্ত হওয়ার পরও গণমানুষের পক্ষ নিয়ে হুমকির মুখেও একজন নারীর আপন শক্তিতে টিকে থাকার গল্প ফুটে উঠবে এতে।

অন্যদিকে সুন্দরবন দস্যু মুক্ত হওয়াকে উদযাপন করতেই নির্মিত হয়েছে অপারেশন সুন্দরবন। নির্মাতার ভাষ্য, ‘এটি কোনো ডকুমেন্টারি নয়, এটি সম্পূর্ণ বাণিজ্যিক সিনেমা। যেখান ড্রামা-সাসপেন্স- নারী পুরুষের সম্পর্ক প্রেম ভালবাসা সবকিছু আছে।’

বিষয়:অপারেশন সুন্দরবন আরমান পারভেজ মুরাদ ইমপ্রেস এবিএম সুমন গাজী রাকায়েত জয়া আহসান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…