আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন বিসিএসে বাদ পড়া দুইশ’ ৫৯ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দিয়েছে সরকার। ১৪ বছর পর নিয়োগের চিঠি পাওয়া কয়েকজন বলেছেন, তারা সম্মানিত হয়েছেন, তবে এখন আর ওই পদে নিজেকে মানিয়ে নেয়া সম্ভব নয়। ভুক্তভোগীদের কেউ কেউ বলেছেন, বাংলাদেশকে গড়তে চাইলেও সুযোগ না পেয়ে এখন তারা বিশ্বকে গড়ছেন।






