চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সরওয়ার আজম মানিক সরওয়ার আজম মানিক
১০:১০ অপরাহ্ণ ০৩, জুলাই ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
প্রফুল্ল মুখার্জি, ছাত্রলীগ নেতার ছবি, পেশাদার ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সদরের খুরুশকুলে ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন থেকে ফেরার পথে পূর্ব শত্রুতার জেরে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার ৩ জুলাই মাগরিবের আজানের সময় খুরুশকুল ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস।

নিহত ফয়সাল উদ্দিন (২৫) খুরুশকুলের দক্ষিণ ডেইলপাড়ার মৃত লাল মোহাম্মদের ছেলে। তিনি সদর উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্র জানায়, রোববার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ছিল। ডেইলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে নির্ধারিত সময়ে সম্মেলন শেষ হয়। সম্মেলন স্থলে ফয়সালকে আক্রমণের চেষ্টা চালায় এলাকায় পূর্বে হত্যার শিকার কলেজ ছাত্র নুরুল হুদার স্বজনরা। ত্রিভুজ প্রেমের সূত্রে নুরুল হুদা হত্যায় ফয়সালকে অভিযুক্ত করে আসছিল নুরুল হুদার স্বজনরা। সম্মেলনে উপস্থিত নেতা-কর্মীদের কারণে নুরুল হুদার স্বজনরা ফয়সালকে আক্রমণে ব্যর্থ হন। পরে পুলিশ পাহারায় তাকে বাড়ি যাওয়ার ব্যবস্থা করে আওয়ামী লীগের নেতারা। সম্মেলন শেষে বাড়ি ফেরার পথে নিহত নুরুল হুদার বাড়ির সামনে সিএনজি অটোরিকশা থেকে নামিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে। এসময় গুলিবর্ষণও করা হয়।

খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন চেয়ারম্যান তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় নুরুল হুদা নামে এক কলেজ ছাত্র খুনের ঘটনায় সম্পৃক্ত সন্দেহে নুরুল হুদার স্বজনরা তাকে নৃশংসভাবে হত্যা করেছে।

কক্সবাজার সদর থানার ওসি শেখ মুনীর উল গীয়াস জানান, মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিক ভাবে জেনেছি পূর্ব শত্রুার জের ধরে তিনি হত্যার শিকার হয়েছেন। তিনি ছাত্রলীগের দায়িত্বশীল বলে জেনেছি। হত্যাকারীদের শনাক্ত ও ধরতে মাঠে নেমেছে পুলিশ।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

কেটে গেল শঙ্কা, ঈদে মুক্তির মিছিলে ‘পরাণ’

পরবর্তী

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন উদ্বোধন

পরবর্তী
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সেশন উদ্বোধন

ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

সর্বশেষ

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রতিবেদন প্রকাশ

আগস্ট ২৫, ২০২৬

বাক স্বাধীনতায় বিএনপি সরকার বাধা দেবে না: তথ্যমন্ত্রী

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT