চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ানডেতে রোহিত-কোহলির অবসর নিয়ে যা ভাবছে বিসিসিআই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০২ অপরাহ্ন ০৫, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

আন্তর্জাতিক টি-টুয়েন্টি ও টেস্টকে বিদায় বলে দিয়েছেন বিরাট কোহলি-রোহিত শর্মা। ওয়ানডেকে বিদায় না বললেও চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর দুজনের কেউ এ সংস্করণে ম্যাচ খেলেননি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে তাদের বিকল্প ভাবছে ভারতীয় ক্রিকেট বোর্ড- বিসিসিআই।

২০২৭ বিশ্বকাপ গড়াতে এখনও প্রায় দুবছর বাকি। ততদিনে রোহিত-কোহলির বয়স হবে ৪০এর কাছাকাছি। বর্তমানে ক্রিকেটে বয়স কোন মাপকাঠি না হলেও আগামী ২৪ মাসে দুজনের পারফরম্যান্সে পরিবর্তন আসতে পারে। তাই তরুণদের কথা ভাবছে বোর্ডটি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, চ্যাম্পিয়ন্স ট্রফির পরে রোহিত-কোহলি ওয়ানডে থেকে অবসর না নেয়াতে অবাক হয়েছিল বিসিসিআই। দুজনের বিষয়ে কিছুটা দ্বিধাগ্রস্ত বোর্ড, অবসর বিষয়ে তাদের সাথে দ্রুতই আলোচনা করবে।

মূলত বিশ্বকাপের জন্য ব্যাটিং বিভাপ চূড়ান্ত করার আগে তরুণদের কথা ভাবছে বোর্ডটি। রোহিত ও কোহলির পরিকল্পনা জানতে চেয়েছে। পিটিআইকে বিসিসিআইয়ের একটি সূত্র বলেছে, ‘শিগগিরই এটি (কোহলি-রোহিতের অবসর) নিয়ে আলোচনা করা হবে। পরবর্তী বিশ্বকাপের জন্য আমাদের এখনও দুবছরেরও বেশি সময় আছে। ততক্ষণে কোহলি এবং রোহিত দুজনের বয়স হবে ৪০এর কাছাকাছি। তাই বড় ইভেন্টের জন্য একটি স্পষ্ট পরিকল্পনা থাকা উচিত। কারণ আমাদের শেষ জয় ছিল ২০১১ সালে। সময়ের সাথে কয়েকজন তরুণ খেলোয়াড়কে চেষ্টা করে দেখতে হবে।’

‘কোহলি-রোহিত দুজনেই দলের জন্য এবং সাদা বলের ক্রিকেটে বিশাল অবদান রেখেছেন। তারা প্রায় সবকিছুই অর্জন করেছেন। তাই মনে করি না কেউ তাদের জোর করবে। তবে পরবর্তী ওয়ানডে চক্র শুরু হওয়ার আগে কিছু পেশাদার আলোচনা হবে, যাতে তারা মানসিক এবং শারীরিকভাবে কোথায় অবস্থান করছেন তা দেখা যায়। এটি হবে সেসবের উপর নির্ভর করে।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কোহলিবিসিসিআইরোহিতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাসব্যাপী সিয়াম সাধনার পর উৎসবময় ঈদুল ফিতর

মার্চ ২১, ২০২৬

রোনালদোকে ছাড়াই বিশ্বকাপের দুই প্রস্তুতি ম্যাচ খেলবে পর্তুগাল

মার্চ ২০, ২০২৬

টাকা লেনদেন মালয়েশিয়ায় আর সংঘর্ষ কিশোরগঞ্জে

মার্চ ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদের দিন ও পরের দিনের মেট্রোরেল চলাচলের সময়সূচি

মার্চ ২০, ২০২৬

মৌসুম সেরা টাইমিং করেও সেমিতে খেলা হল না ইমরানুরের

মার্চ ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT