চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শতভাগ পেনশন বাড়ল ভারতের সাবেক খেলোয়াড়-আম্পায়ারদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৩৫ অপরাহ্ণ ১৪, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রায় ৬ বিলিয়ন ডলারের মিডিয়া চুক্তির একদিন পর সাবেক খেলোয়াড়-আম্পায়ারদের সুখবর দিল ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই। ধনী স্পোর্টস সংস্থাটি অবসরে যাওয়া নারী-পুরুষ ক্রিকেটার এবং সাবেক আম্পায়ারদের পেনশনের টাকা শতভাগ বাড়ানোর ঘোষণা দিয়েছে।

বিসিসিআই জানিয়েছে, প্রথম শ্রেণির একজন ক্রিকেটারের মাসিক ১৫ হাজার রুপির অবসরকালীন ভাতা বাড়িয়ে ৩০ হাজার রুপি করা হয়েছে। সাবেক টেস্ট খেলোয়াড়ের ভাতা ৩৭,৫০০ রুপি থেকে বেড়ে ৬০ হাজার রুপিতে এখন। যাদের পেনশন ৫০ হাজার ছিল, এখন থেকে তারা পাবেন ৭০ হাজার রুপি।

দেশটির জাতীয় দলের সাবেক নারী ক্রিকেটাররা ৩০ হাজারের পরিবর্তে এখন ৫২,৫০০ রুপি করে পেনশন পাবেন। ২০০৩ সালের আগে প্রথম শ্রেণির যেসব ক্রিকেটার অবসরে গেছেন তারা ২২,৫০০ রুপি থেকে ৪৫ হাজার রুপি পাবেন।

বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলি বলেছেন, ‘সাবেক ক্রিকেটারদের আর্থিক সুস্থতার যত্ন নেয়া খুব গুরুত্বপূর্ণ। আজীবন তারা খেলোয়াড় থাকেন। বোর্ড হিসাবে, খেলা ছেড়ে দেয়ার পর তাদের পাশে থাকা আমাদের কর্তব্য। আম্পায়াররা আমাদের আনসাং হিরো। বিসিসিআই সত্যিকার অর্থে তাদের অবদানকে মূল্যায়ন করে।’

পেনশনের টাকা বাড়ানোর পর বিসিসিআই সচিব জয় শাহ টুইটে জানিয়েছেন, ‘সাবেক ক্রিকেটারদের (পুরুষ ও নারী) মাসিক ভাতা বাড়ানোর ঘোষণা দিতে পেরে আমি খুশি। ৯০০ জনের মতো ব্যক্তি এই সুবিধা পাবেন এবং প্রায় ৭৫% ব্যক্তি শতভাগ বেতনের সুবিধার আওতায় আসবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আম্পায়ারক্রিকেটারগাঙ্গুলিজয়পেনশনবিসিসিআইভারতলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT