চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল: প্রাথমিক বাছাইয়ে বাদ ৩ প্রতিষ্ঠান, চূড়ান্ত তালিকা ৪ নভেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২৯ অপরাহ্ণ ০২, নভেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরে দল পেতে আগ্রহ দেখিয়েছিল ১১ প্রতিষ্ঠান। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে ৩টি। ৪ নভেম্বর অংশগ্রহণকারীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

রোববার বিপিএল সংক্রান্ত সভার পর সংবাদ সম্মেলনে এমন জানান বিসিবি পরিচালক ও বিপিএলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু এবং বিসিবির আইনজীবী মাহিন এম রহমান। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম।

বিপিএলে আগে তিন আসরে চিটাগং কিংস নামে ফ্র্যাঞ্চাইজি নিয়েছিল এস কিউ স্পোর্টস। পারিশ্রমিক সংক্রান্ত জটিলতা তৈরি হয়েছিল প্রতিষ্ঠানটিকে ঘিরে। আসন্ন আসরেও দল নিতে চেয়েছিল তারা। তবে পূর্বের বকেয়া পরিশোধ ও ইওআই অনুযায়ী নথি জমা না দেয়ায় বাদ পড়েছে।

গত কয়েকটি আসরে খুলনা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির মালিকানায় ছিল মাইন্ড ট্রি। আসন্ন আসরেও খুলনা থেকে ফ্র্যাঞ্চাইজি পেতে আবেদন করেছিল তারা। প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েছে। নোয়াখালির ফ্র্যাঞ্চাইজি নিতে চাওয়া প্রতিষ্ঠান বাংলা মার্কও বাদ পড়েছে।

তিনটি প্রতিষ্ঠানের বাদ পড়ার কারণ জানিয়েছেন ইফতেখার রহমান মিঠু। বলেছেন, ‘আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট কোম্পানি, ব্যাপারটা হচ্ছে ইওআইতে অনেক ডকুমেন্ট চাওয়া হয়েছিল। এই তিনটা কোম্পানির ডকুমেন্টের ঘাটতি ছিল বলে তারা কোয়ালিফাই করতে পারেনি। প্রাথমিক যাচাই-বাছাই এবং মূল্যায়ন প্রক্রিয়া শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম ১১টি ইওআই অংশগ্রহণকারীর নথি পর্যালোচনা করেছে।’

‘তিনটি প্রতিষ্ঠান বিপিএলের গভর্নিং কাউন্সিলের শর্ত পূরণ করতে পারেনি। প্রতিষ্ঠানগুলো- এসকিউ স্পোর্টস এন্টারপ্রাইজ, বাংলা মার্ক লিমিটেড, মাইন্ড ট্রি ও রূপসী কনক্রিট লিমিটেড কনসোর্টিয়াম। চূড়ান্ত মূল্যায়ন প্রতিবেদন, আইন বিভাগ, লিগ্যাল কনসালটেন্সি ফার্ম এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্ম কর্তৃক সম্পন্ন হওয়ার পর যোগ্য ইউআই অংশগ্রহণকারীর চূড়ান্ত তালিকা আনুষ্ঠানিকভাবে ৪ তারিখে ঘোষণা করা হবে।’

Reneta

বিপিএলের আসন্ন আসরে ৬ দল অংশ নিতে পারে। এখন লড়াই আটটি প্রতিষ্ঠানের। প্রাথমিক বাছাই শেষে টিকে আছে রংপুর রাইডার্স, ট্রায়াঙ্গেল সার্ভিসেস লিমিটেড (চট্টগ্রাম), চ্যাম্পিয়ন স্পোর্টস লিমিটেড (ঢাকা), এসএস গ্রুপ (কুমিল্লা), নাবিল গ্রুপ ও দেশ ট্রাভেলস (রাজশাহী), আকাশবাড়ি হলিডেজ (বরিশাল) এবং জেএম স্পোর্টস এন্টারটেইনমেন্ট (সিলেট)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এস কিউ স্পোর্টসবাংলা মার্কবিপিএলবিসিবিমাইন্ড ট্রিমিঠুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রাফোর্ডের বিকল্প খুঁজছে ম্যানসিটি, রুল্লিকে দলে টানতে প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT