চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতে বাংলাদেশের বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নেই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ১২, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতে আসন্ন টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, আইসিসিকে দুই দফায় চিঠি দিয়েছে ক্রিকেট বোর্ড। প্রতিক্রিয়াও এসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা থেকে। তাতে পরিষ্কার হয়েছে ভারতে বাংলাদেশ দলের বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নেই।

সোমবার সংবাদমাধ্যমে আইসিসির নিরাপত্তা দল থেকে অবগত হওয়ার বিষয়টি জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। বলেছেন, আইসিসি চিঠিতে বলেছে তিনটি বিষয় থাকলে বাংলাদেশ দলে নিরাপত্তা শঙ্কা বাড়বে।

আইসিসির চিঠিতে নিরাপত্তা শঙ্কাজনিত কোন তিনটি বিষয় উল্লেখ করা হয়েছে, জানিয়েছেন আসিফ নজরুল। কারণগুলো বলেছেন-
১. বাংলাদেশ দলে যদি মোস্তাফিজুর রহমান থাকেন।
২. বাংলাদেশের সমর্থকরা যদি দেশের জার্সি পরে ঘোরাফেরা করেন।
৩. নির্বাচন যত এগিয়ে আসবে ততই বাংলাদেশ দলের নিরাপত্তা শঙ্কা বাড়বে।

Banglabid

এরপর আসিফ নজরুল বলেছেন, ‘আইসিসির নিরাপত্তা দলের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে, ভারতে বাংলাদেশ ক্রিকেট দলের টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলার কোনরকম পরিস্থিতি নাই।’

আইসিসির এমন প্রত্যাশা অযৌক্তিক মনে করছেন আসিফ নজরুল। বলেছেন, ‘আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে ক্রিকেট দল করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিবো- এরচেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোন প্রত্যাশা হতে পারে না।’

‘আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত ১৬ মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মোস্তাফিজের বিষয়টি এবং এরপর আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’

Reneta

‘আমরা মনে করি ক্রিকেটের উপর কারো কোন মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি বৈশ্বিক সংগঠন হয়ে থাকে, আর আইসিসি যদি ভারতের কথায় ওঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনরকম নতি স্বীকার করব না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ টি-টুয়েন্টি বিশ্বকাপআইসিসিআসিফ নজরুলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT