চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ম্যাচটা জেতা সম্ভব ছিল: শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৮ অপরাহ্ণ ০১, মার্চ ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

নাজমুল হোসেন শান্ত অনেক প্রতীক্ষার ফিফটি পেলেন বটে তবে তা জয়ের জন্য যথেষ্ট হলো না। বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে পার্থক্য গড়ে দিলেন ডেভিড মালান। ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরির স্বাদ নেওয়ার পাশাপাশি দলকে এনে দিলেন দুর্দান্ত এক জয়।

নিজের ১৬তম ওয়ানডে ম্যাচে এসে প্রথম ফিফটি পান শান্ত। তার ৫৮ রানের ইনিংসে বাংলাদেশ পায় ২০৯ রানের সংগ্রহ। অল্প পুঁজি নিয়েও জয়ের আশা জাগিয়েছিল বাংলাদেশ। ১০৩ রানে ইংলিশদের ৫ উইকেট তুলে নেন সাকিব-তাইজুল-তাসকিনরা মিলে।

জয়ের বিশ্বাস নিয়েই আগাচ্ছিল বাংলাদেশ। তবে মালানের অসাধারণ ব্যাটিংয়ে স্বপ্নভঙ্গ হয় স্বাগতিকদের। রান তাড়ায় পুরো দলকে বেশ ভুগতে হলেও এ বাঁহাতি টপঅর্ডার ব্যাটার ছিলেন একদমই আলাদা। লো-স্কোরিং ম্যাচে ১১৪ রানে অপরাজিত থাকেন।

Banglabid

মালানের মতো কেউ হাল ধরতে পারেননি বাংলাদেশের। শান্ত ইনিংস বড় করতে না পারার আক্ষেপে পুড়ছেন। তার বিদায়ের পর আরও তিন উইকেট হারালে বাংলাদেশ পায়নি প্রত্যাশিত সংগ্রহ। নইলে অনায়াসেই আড়াইশ করতে পারত স্বাগতিকরা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসা শান্তর কন্ঠেও ঝড়ল আক্ষেপ।

‘ব্যাটিংয়ে আমরা মিডলওভারে ব্যাক টু ব্যাক তিনটি উইকেট দিয়ে দিয়েছি। পরবর্তীতে আমরা কামব্যাক করতে পারিনি। তবে আমরা যে রান করেছিলাম বোলিংটা যেভাবে শুরু করেছিলাম আমরা ওই রানটা ডিফেন্ড করার মতো জায়গায় চলে গিয়েছিলাম। কারণ ১০০ রানে ৫ উইকেট, ওদের অনেক রান লাগতো। আমাদের যে বোলিং অ্যাটাক আর উইকেট যেরকম ছিল ওখান থেকে ম্যাচটা জেতা সম্ভব ছিল। কিন্তু কোনো কারণে হয়নি। বোলাররা বেশ ভালো করেছে। আমার মনে হয় মালান খুব ভালো ব্যাটিং করেছে।’

পুঁজি কম হলেও দারুণ বোলিংয়ে বার বার ম্যাচে ফেরে বাংলাদেশ। নিয়মিত বিরতিতে তুলে নেয় উইকেটও। তবে ডেভিড মালানকে আউট করা যায়নি। তিন নম্বরে নামা এ বাঁহাতি একাই টেনেছেন ইংল্যান্ডকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইংল্যান্ডইসিবিবাংলাদেশবাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডেবিসিবিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT