চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপ অভিযানে সামনে বিশ্বচ্যাম্পিয়নরাই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৮ অপরাহ্ণ ০৮, মার্চ ২০২৩
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ইংল্যান্ডের বিপক্ষে সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসানকে প্রত্যাশা করছিলেন সবাই। এলেন হেড কোচ চণ্ডিকা হাথরুসিংহে। মোবাইলে ভিডিও করতে করতে হাসিমাখা মুখে সংবাদ সম্মেলন কক্ষে ঢুকলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়নদের সঙ্গে টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগে কোচের মতো খেলোয়াড়দেরও মাঠের অনুশীলনে দেখা গেল প্রাণবন্ত।

টি-টুয়েন্টির রাজা ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হারানোর কিছু নেই। অর্জনের আছে অনেক। ২০২৪ বিশ্বকাপের প্রাক-অভিযান বাংলাদেশ শুরু করছে এই সিরিজ দিয়েই। নতুনদের নিয়ে দল গড়া সেই পরিকল্পনারই অংশ।

২০২৪ সালের জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে আয়োজন করবে বিশ্বকাপ। ১৫ মাস আগে বিশ্বআসর নিয়ে ভাবনায় ভিশনারিজ কোচ হাথুরু।

‘টি-টুয়েন্টি দলকে শুধু আজকেই দেখেছি। ২০২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপের পথে এগিয়ে চলার সবে এটি শুরু। এরমাঝে অনেককিছুই হবে। এখন পর্যবেক্ষণ করেছি আমাদের কী আছে, কোন কোন জায়গায় উন্নতি করতে হবে এবং নিজেদের শক্তিমত্তা অনুযায়ী কোন পরিকল্পনায় আমরা খেলতে পারি।’

দলে ফেরা রনি তালুকদার, শামীম হোসেন ও নতুন সুযোগ পাওয়া তৌহিদ হৃদয়, তানভির ইসলামদের ম্যাচে দেখেই ধারণা নিতে চান বাংলাদেশের প্রধান কোচ। তাদের উদ্দেশ্যে কোচের বার্তাও পরিষ্কার।

‘সত্যি বলতে, দেখতে মুখিয়ে আছি তারা কেমন করে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেই তারা এখানে এসেছে। মনে করি তারা শুধু একটা সুযোগই পাবে না, তারা অনেকগুলো সুযোগ পাবে নিজেদের প্রমাণ করতে। তাদের জন্য আজ আমার বার্তাটা হল, সহজাতভাবে তারা যেটি পারে আন্তর্জাতিক ক্রিকেটে তারা যেন সেটিই করে।’

Reneta

২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে মিরপুরে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্যের ছকে চট্টগ্রামেও হচ্ছে স্পিনিং উইকেট। চট্টগ্রামে তৃতীয় ওয়ানডের মন্থর উইকেটেই সিরিজের প্রথম টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ-ইংল্যান্ড।

হোম অ্যাডভান্টেজ পেলে বাংলাদেশ যে কাউকেই ছেড়ে কথা বলে না, সেই ইতিহাস সবার জানা। এখন দেখার ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টিতে প্রথম দ্বিপাক্ষিক সিরিজের শুরুটা কতটা রাঙাতে পারে বাংলাদেশ।

টি-টুয়েন্টিতে ১৭ বছরের পথচলায় বাংলাদেশ দল ইংল্যান্ডের বিপক্ষে খেলেছে মাত্র একটি ম্যাচ। সেটিও খুববেশি আগের কথা নয়। সংযুক্ত আরব আমিরাতে ২০২১ টি-টুয়েন্টি বিশ্বকাপে। সংক্ষিপ্ত ফরম্যাটে টাইগারদের বিপক্ষে এবারই প্রথম সিরিজ খেলছে ইংলিশরা।

চট্টগ্রামে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে বাংলাদেশ পেয়েছে স্বস্তির জয়। তাতে টি-টুয়েন্টি দলও উজ্জীবিত। চট্টগ্রামে বৃহস্পতিবার বিকাল তিনটায় শুরু সিরিজের প্রথম টি-টুয়েন্টি। পরের দুটি হবে মিরপুরে।

টি-টুয়েন্টিতে পারফরম্যান্স ভালো না হলেও মাইলফলকের সামনে বাংলাদেশ। পঞ্চাশতম জয়ের হাতছানি সাকিব আল হাসানের দলের সামনে। তিন ম্যাচের সিরিজ শুরুর আগে বাংলাদেশের জয় ৪৯টিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগামবাংলাদেশ ক্রিকেট দলবাংলাদেশ-ইংল্যান্ড সিরিজলিড স্পোর্টসসাকিবহাথুরুসিংহে
শেয়ারTweetPin

সর্বশেষ

মৌমাছি বনাম ChatGPT, চেতনার নতুন বিতর্ক

জুলাই ২৯, ২০২৬

বৃহস্পতিবার সন্ধ্যায় অ্যাডফায় রাব্বানীর ‘ছুরত’ ও ‘আনটাং’

জুলাই ২৯, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনে শিগগিরই গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন

জুলাই ২৯, ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে সুইজারল্যান্ডের লাল কার্ডটি ভুল ছিল, জানাল ফুটবলের নিয়ম-কানুন বিষয়ক প্যানেল

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

সারাদেশে বিক্ষোভ ডেকেছে এনসিপি

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT