চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

খালেদা জিয়ার মৃত্যুতে বিসিবির শোক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৪ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিসিবি কর্মকর্তারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন। সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে শোক প্রকাশ করে সংস্থাটি।

বিসিবি তাদের শোক সংবাদে জানিয়েছে, বিসিবি কৃতজ্ঞতার সাথে দেশের ক্রিকেটের অগ্রগতির জন্য বেগম খালেদা জিয়ার নিরন্তর আশীর্বাদ এবং শুভকামনাকে স্মরণ করছে। প্রধানমন্ত্রী থাকাকালীন, তিনি বাংলাদেশে ক্রিকেটের উন্নয়নে অসামান্য সহায়তা প্রদান করেছিলেন।

ক্রিকেট অবকাঠামোর উন্নতি এবং দেশব্যাপী খেলাধুলার প্রসারে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন সাবেক প্রধানমন্ত্রী। তার দূরদৃষ্টি এবং উৎসাহে ক্রিকেট আজ যে অগ্রগতি অর্জন করছে তা অনেকের পথ প্রশস্ত করতে সাহায্য করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিরাট ক্ষতিতে সমগ্র দেশের সাথে গভীর শোক ও দুঃখে শামিল এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে। তার আত্মার চিরশান্তির জন্য আমরা প্রার্থনা করছি।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খাদেলা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার পূর্বনির্ধারিত বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ বাতিল করেছে বিসিবি। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জাতির শোকের প্রতি শ্রদ্ধা এবং বেগম খালেদা জিয়ার উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা জানাতে বিসিবি ঘোষণা করছে যে, আজকের নির্ধারিত বিপিএলে সিলেট টাইটানস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স ম্যাচ বাতিল করা হয়েছে। পুনঃসূচি নির্ধারণ করে জানানো হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: খালেদা জিয়াচট্টগ্রামঢাকাবিএনপিবিপিএলবিসিবিবেগম খালেদা জিয়ারংপুরলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

‘সিল্কসিটি এক্সপ্রেস’ ট্রেনের বগি লাইনচ্যুত: উদ্ধার কাজ নিয়ে যা জানা গেল

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬

লন্ডনে নচিকেতা-জয়ের মেগা কনসার্ট

আগস্ট ৪, ২০২৬

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT