চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিক্সিং কাণ্ড: প্রাথমিক রিপোর্ট দেখে কারও নাম প্রকাশ করবে না বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১২ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

বিপিএলের গত আসরের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সবশেষ আসর নিয়ে ওঠা স্পট ফিক্সিংকাণ্ড নিয়ে আলোচনা লম্বা সময় ধরে। তদন্ত শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের হাতে প্রাথমিক রিপোর্ট জমা দিয়েছে স্বাধীন তদন্ত কমিটি। চূড়ান্ত রিপোর্ট দেয়া হবে আগামী মাসের শেষের দিকে। চূড়ান্ত রিপোর্ট না আসা পর্যন্ত কোনো অভিযুক্ত ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কিংবা প্রতিষ্ঠানের নাম প্রকাশ করবে না বিসিবি।

মঙ্গলবার বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বলেছে, ‘বিপিএলের একাদশ আসর সংক্রান্ত দুর্নীতি, অব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখার লক্ষ্যে স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সেই কমিটি বোর্ড সভাপতির নিকট প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে।’

চূড়ান্ত রিপোর্টের আগে কারো নাম প্রকাশ করবে না জানিয়েছে বিসিবি বলেছে, ‘আন্তর্জাতিক মানদণ্ড এবং আইসিসির নির্দেশিকার আলোকে, বিসিবি জোর দিয়ে জানাচ্ছে যে এই প্রতিবেদন যথাযথ গোপনীয়তা বজায় রেখে এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হবে। প্রতিবেদনে উল্লেখিত যেকোনো ব্যক্তি বা সংস্থা বিসিবির সংবিধান, আইসিসি দুর্নীতিবিরোধী কোড এবং প্রযোজ্য আইন অনুযায়ী যথাযথ আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত থাকবে। এই পর্যায়ে কারও নাম প্রকাশ করা হবে না, যাতে বিচার কার্যক্রমের স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট সবার অধিকার রক্ষা করা যায়।’

বিসিবি আরও জানিয়েছে, ‘সতর্কতার সঙ্গে কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে যথাসময়ে। প্রাথমিক প্রতিবেদনে একাধিক জরুরি সংস্কারমূলক পদক্ষেপের প্রস্তাব রাখা হয়েছে, যা পরবর্তী বিপিএল আসর সুষ্ঠুভাবে আয়োজনের জন্য অত্যাবশ্যক। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা, দুর্নীতিবিরোধী নজরদারি, এবং কাঠামোগত সুরক্ষা।’

তাড়াহুড়ো করে বিপিএল আয়োজন করতে গিয়ে তালগোল পাকিয়ে ফেলে বিসিবি। ক্রিকেটারদের পারিশ্রমিক দিতে না পারা, মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার না থাকার পাশাপাশি মাঠের খেলার বেশ কিছু ঘটনায় স্পট ফিক্সিংয়ের গন্ধও পাওয়া গেছে। অভিযোগ আসতেই সেটা তদন্ত করতে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন সদস্যের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি।

যেখানে প্রধান দায়িত্বে ছিলেন মির্জা হোসেইন হায়দার। আপিল বিভাগের সাবেক বিচারপতির সঙ্গে কমিটিতে ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. খালেদ এইচ চৌধুরী ও সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। সবার সঙ্গে কথা বলা শেষে প্রায় তিন হাজার পৃষ্ঠার বেশির একটি প্রাথমিক রিপোর্ট তৈরি করেছেন তারা। চূড়ান্ত রিপোর্ট তৈরির জন্য আরও মাসখানেক সময় পাচ্ছেন স্বাধীন তদন্ত কমিটির সদস্যরা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমিনুলফিক্সিংবিপিএলবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের রোডম্যাপ প্রকাশ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ: গ্রুপপর্ব থেকে ফাইনালের জার্নি

জুন ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেবিদ্বার মফিজউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান মাসুদ

জুন ৮, ২০২৬

বিশ্বকাপ আয়োজন নিয়ে উৎসবের রঙ লেগেছে নিউইয়র্কে

জুন ৮, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল নামে পরিচিতি পেয়েছে কাপ্তাই হ্রদের দুটি সেতু

জুন ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT