ক্রিকেট

তিন উপদেষ্টা নিয়োগ দিলেন বিসিবি সভাপতি

বিসিবি সভাপতি তিন উপদেষ্টা নিয়োগের ঘোষণা দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিসিবি সভাপতি তিন উপদেষ্টা নিয়োগের জন্য আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন, ছবি দেখুন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) উপদেষ্টা হিসেবে তিনজনকে মনোনীত করেছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতির পরামর্শক কমিটিতে দায়িত্ব পালন করবেন তারা।

বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি। বৃহস্পতিবার বিসিবি পরিচালকদের বোর্ড সভায় তিনজনকে সভাপতির উপদেষ্টা কমিটিতে মনোনয়ন দেয়া হয়। মনোনীতরা হলেন- সাখাওয়াত হোসেন, সৈয়দ আবিদ হোসেন সামি এবং ব্যারিস্টার শাইখ মাহাদী।

পর্যটন খাত বিশেষজ্ঞ সাখাওয়াত হোসেনকে ক্রিকেট পর্যটন উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে। ক্রীড়া সাংবাদিক এবং ক্রিকেট বিশ্লেষক আবিদ হোসেন সামিকে ক্রিকেট উপদেষ্টা হিসেবে এবং ব্যারিস্টার শাইখ মাহাদীকে আইন উপদেষ্টার দায়িত্ব দেয়া হয়েছে।

বিষয়:আমিনুল উপদেষ্টা কমিটি বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…