চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টানা দ্বিতীয়বার আফ্রিকার বর্ষসেরা ফুটবলার মানে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ন ২২, জুলাই ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ডিসি ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যে বায়ার্নের জার্সিতে গোল করে অভিষেকটাকে বর্ণিল করেছেন সেনেগাল তারকা সাদিও মানে। যার রেশ এখনো কাটেনি। এরইমধ্যে নতুন খবর পেল মানে ভক্তরা। গত মৌসুমটা দারুণ কাটিয়ে আসা মানে এখনো পাচ্ছেন তার উপহার। টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকান বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন ৩০ বর্ষী।

ডিসির বিপক্ষে ম্যাচ শেষে কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল ২০২২ অ্যাওয়ার্ডের আমন্ত্রণ পেয়ে মরক্কোর রাবাতের উদ্দেশে দীর্ঘ ভ্রমণে বেরিয়ে পড়েন। সেখানে টানা দ্বিতীয়বারের মতো আফ্রিকার সেরা ফুটবলারের পুরস্কারে সম্মানিত করা হয় তাকে।

এর আগে সবশেষ ২০১৯ সালে টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী লিভারপুল দলের অন্যতম সদস্য ছিলেন মানে। লিভারপুলকে শিরোপা জিতানোর কৃতিত্ব স্বরূপ প্রথমবারের মতো আফ্রিকার সেরা ফুটবলার নির্বাচিত করা হয় মানেকে। এরপর করোনা মহামারীর কারণে মাঝে দুই বছর দেওয়া হয়নি পুরস্কার।

সবশেষ মৌসুমেও লিভারপুলের জার্সিতে প্রতিভার সাক্ষর রেখেছিলেন মানে। লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জেতাতে না পারলেও কারবাও কাপ ও এফএ কাপ জিতিয়েছেন। প্রিমিয়ার লিগেও ম্যানচেস্টার সিটির সাথে সমান তালে লড়েছেন। তবে সব ছাপিয়ে সেনেগালকে আফ্রিকান কাপ অফ নেশনস জেতানোয় মানেকে আফ্রিকার সেরা ফুটবলার হিসেবে বেছে নিতে খুব একটা বেগ পেতে হয়নি আয়োজক কমিটির।

দশম ফুটবলার হিসেবে টানা দু’বার ‘সিএআফ প্লেয়ার অব দ্য ইয়ার’ পুরস্কার জেতা ফুটবলার এখন মানে। চলতি মৌসুমে তাকে লেভান্ডোভস্কির আসনে বসিয়েছে বাভারিয়ানরা। সেখানে যোগ দেওয়ার পরপরই জিতলেন গৌরবের এই পুরস্কার। যার জন্য বায়ার্ন প্রেসিডেন্ট অলিভার কান তাকে সম্মান জানিয়েছেন।

‘এটি আমাদের ক্লাবের জন্য একটি বিশেষ সম্মানের। আমরা খুব গর্বিত কেননা মানে এখন আমাদের ক্লাবে রয়েছে। তাকে ঘিরে আমাদের অনেক বড় লক্ষ্য রয়েছে।’

Reneta

গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৪ ম্যাচে ১৬ ও চ্যাম্পিয়ন্স লিগ আসরে ১৩ ম্যাচে ৫ গোল ও সব প্রতিযোগিতা মিলিয়ে মানের গোল সংখ্যাটা ৫১ ম্যাচে ২৩। যা তাকে এই পুরস্কার জিততে সাহায্য করেছে। পুরস্কার জিতে সম্মানিত মানে তা উৎসর্গ করেছেন সেনেগালের যুবকদের।

‘আমি এই পুরস্কারটি সেনেগালের যুবকদের উৎসর্গ করছি। আজ আমি খুব আবেগপ্রবণ। আমার অনুভূতি প্রকাশ করার মতো শব্দ নেই!’

Jui  Banner Campaign
ট্যাগ: বায়ার্ন মিউনিখলিড স্পোর্টসলিভারপুলসাদিও মানেসেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ক্যানসারের কাছে হার মানলেন অভিনেত্রী প্রবীণা

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন,  ছবি: সংগৃহীত।

ভয়-ভীতির সংস্কৃতি দূর করতে যা যা দরকার করব: তথ্যমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬

বিএনপি সরকারের সামনে কঠিন চ্যালেঞ্জ, সুযোগও রয়েছে ঐতিহাসিক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
ছবি: অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না: আমীর খসরু

ফেব্রুয়ারি ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT