চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বায়ার্নের অপরাজিত যাত্রা থামিয়ে এগিয়ে গেল মার্টিনেজের ইন্টার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:১৪ পূর্বাহ্ণ ০৯, এপ্রিল ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

থমাস মুলার একটি গোল শোধ করে বায়ার্ন মিউনিখকে সমতায় ফিরিয়েছিলেন, কিন্তু লাভ হয়নি। লৌতারো মার্টিনেজের এক গোলের পর ফ্রাত্তেসির শেষদিকের গোলে বায়ার্নের টানা অপরাজিত যাত্রা থামিয়ে দিয়েছে ইন্টার মিলান।

মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখকে ২-১ গোলে হারিয়ে ফিরছে ইন্টার মিলান। ১৬ এপ্রিল ফিরতি লেগের লড়াই ইন্টারের মাঠ সান সিরোয়।

আলিয়াঞ্জ অ্যারেনায় বায়ার্নের ২২ ম্যাচের অপরাজিত যাত্রা থামিয়েছে ইন্টার। ইউরোপসেরার মঞ্চে ঘরের মাঠে সবশেষ ২০২১ সালের এপ্রিলে পিএসজির বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে হেরেছিল জার্মান জায়ান্ট বাভারিয়ানরা।

ম্যাচের প্রথম গোলটি ৩৮ মিনিটে আনে ইন্টার। থুরামের সহযোগিতায় গোল করেন অধিনায়ক লৌতারো মার্টিনেজ। ৮৫ মিনিট পর্যন্ত লিড ধরে রাখে অতিথিরা। এরপর লেইমেরের সহযোগিতায় গোল করে সমতা টানেন মুলার।

বায়ার্নকে ড্র করতে দেননি ফ্রাত্তেসি। অগুস্তোর সহযোগিতায় জাল খুঁজে নিয়ে ইন্টারকে আনন্দে ভাসান তিনি। সেমিফাইনালে টিকিট কাটতে মিলানের সান সিরোয় পরের পরীক্ষা এখন বায়ার্নের।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: চ্যাম্পিয়ন্স লিগবায়ার্নবুন্দেসলিগামিলানলিড স্পোর্টসসিরি আহ্যারি কেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হাম প্রাদুর্ভাবে শিশুর মৃত্যুতে পর্যাপ্ত ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে রিট

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় হামে আরও ১১ শিশুর মৃত্যু

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের ‘ইতিবাচক সংবাদ’ বর্জনের ঘোষণা

মে ১৯, ২০২৬

প্যাসিফিক এয়ার চিফস সিম্পোজিয়ামে বাংলাদেশ বিমানবাহিনী প্রধান

মে ১৯, ২০২৬

হামে আক্রান্ত গর্ভবতীর ভ্রুণের ক্ষতি নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT