বঙ্গোপসাগরের লঘুচাপ সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা
চ্যানেল আই ভবনের ছবি, যেখানে বাংলার সংবাদ ও তথ্যের জন্য কাজ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের অঞ্চলে আগামী ২৪ ঘন্টার মধ্যে লঘুচাপ তৈরীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সে হিসেবে রোববার নাগাদ বঙ্গোপসাগরে লঘুচাপটি ঘণীভূত হয়ে পর্যায়ক্রমে তা সাইক্লোনে রূপ নিতে পারে বলে আশঙ্কা রয়েছে। আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড় প্রবণ এই ‘মে’ মাসে গত ৩২ বছরে প্রায় ১৭টি সাইক্লোন হয়েছে। আর ৯টি লঘুচাপ পর্যাক্রমে পরিণত হয়েছে নিম্নচাপে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






