রাজশাহী প্রতিনিধি: আগাম কোন ঘোষণা না দিয়েই অটো ভাড়া বৃদ্ধির দাবিতে শনিবার সকাল থেকেই রাজশাহীর সড়কে ব্যাটারি চালিত অটো চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন মালিকরা।
ব্যাটারি চালিত অটো চলাচল বন্ধ হওয়ায় বিপাকে পড়েছে নগরবাসী। উল্টো চিত্র অভ্যন্তরীণ গণপরিবহনে।
রাজশাহী থেকে ছেড়ে যাওয়া সব বাসের বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেছেন যাত্রীরা। বাধ্য হয়ে বাড়তি ভাড়ায় পাড়ি দিয়েছেন লোকজন। বিষয়টি নিয়ে অটো মালিকদের সাথে কর্তৃপক্ষের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।








