চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওভারট্রাম্পের পর সিনেমা নিয়ে ব্যস্ত বাশার জর্জিস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ১১, জুলাই ২০২৩
বিনোদন
A A

চলতি বছরেই ওটিটি প্লাটফর্ম চরকিতে স্ট্রিমিং হয়েছে বাশার জর্জিস পরিচালিত প্রথম সিরিজ ‘ওভারট্রাম্প’। তারকাবহুল এই সিরিজ নির্মাণের পর এবার নিজের প্রথম সিনেমা নির্মাণে নেমে পড়ছেন নির্মাতা বাশার।

শর্টফিল্ম, বিজ্ঞাপন, নাটক ও সিরিজ নির্মাণের পূর্ণ অভিজ্ঞতা নিয়েই সিনেমার দুনিয়ায় পা রাখতে যাচ্ছেন তিনি। তবে নিজের প্রথম সিনেমাটি সম্পর্কে এখনই আগাম কোনো আভাস দিতে নারাজ বাশার জর্জিস।

শুধু জানালেন, পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের কাজ শুরু করেছেন। বর্তমানে চলছে চলচ্চিত্রটির চিত্রনাট্যের চূড়ান্ত সম্পাদনার কাজ। চিত্রনাট্য চূড়ান্ত হলে শিগগির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করবেন।

প্রথম চলচ্চিত্র সম্পর্কে যুক্তরাষ্ট্র প্রবাসী নির্মাতা বাশার জর্জিস জানান, মানুষের অন্তর্গত জীবনের সাথে বাস্তব জীবনের যে মিল-অমিল তাই চলচ্চিত্রের মূল কেন্দ্রবিন্দু।

টেলিভিশন থেকে বড় পর্দায় নিজের কাজকে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি তা বাশার আগেই সম্পন্ন করেছেন বেশ ভালোভাবেই। ক্রাইম, ড্রামা, থ্রিলার ও কমেডিকে প্রাধান্য দিয়ে সিরিজ নির্মাণ করলেও পূর্ণদের্ঘ্য চলচ্চিত্র নির্মাণে অবশ্য আরও কেন্দ্রীভূত মনযোগ দেবার আগ্রহ নির্মাতার।

ওয়েব সিরিজ ‘ওভার ট্রাম্প’ নির্মাণের আগে প্রজন্ম ওয়েবের শর্টফিল্ম ‘মর্নিং কফি’ নির্মাণ করে বেশ জনপ্রিয়তা ও প্রশংসিত হয়েছিলেন জর্জিস বাশার। পরিচালনা করেছেন বিটিভি ও এটিএন বাংলায় প্রচারিত বিবিসি’র ধারবাহিক নাটক ‘উজান গাংগের নাইয়া’রও একাধিক পর্ব। এছাড়াও সম্প্রতি বাংলাদেশে জনপ্রিয় কোক স্টুডিও বাংলার সবগুলো গানেরই ভিডিও এডিট ও সম্পাদনা করেছেন এই নির্মাতা-সম্পাদক।

Reneta

যুক্তরাজ্যের প্রখ্যাত প্রতিষ্ঠান ব্রিজ একাডেমি থেকে ডিজিটাল ফিল্ম মেকিংয়ে ডিপ্লোমা করেন বাশার জর্জিস। একই সঙ্গে নির্মাণ ও সম্পাদনায় দখল থাকায় দেশের শীর্ষস্থানীয় নির্মাতাদের সাথে কাজ করেছেন দীর্ঘদিন। দুই শতাধিক বিজ্ঞাপন সম্পাদনা ছাড়াও করেছেন দুটি রিয়েলিটি শো এবং বেশ কয়েকটি টেলিফিল্মের কাজ।

২০১০ সালের জানুয়ারি মাসে বিবিসির সঙ্গে যুক্ত হন বাশার। ২০১৩ সাল পর্যন্ত বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস ট্রাস্টের একজন প্রোগ্রাম এডিটর ও কালারিস্ট ছিলেন তিনি।

পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণের প্রস্তুতি হিসেবে বাশার জর্জিস ঢাকায় মার্কিন দূতাবাসের অর্থায়নে ছয়টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেছেন। এগুলো পুনে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, গোয়া শর্টফিল্ম ফেস্টিভ্যাল এবং টরোন্টোর দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন চলচ্চিত্র উৎসবে মনোনীত ও প্রদর্শিত হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওভারট্রাম্পচরকিবাশার জর্জিসবিজ্ঞাপনলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু আজ

জুলাই ২৭, ২০২৬

প্রেমের ফাঁদে মার্কিন প্রবাসীর অর্ধকোটি টাকা আত্মসাতের অভিযোগ, মামলা হাইকোর্টে

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রাতের মধ্যে সাত অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

জুলাই ২৬, ২০২৬

জাতীয় দল এবং ক্লাবে তরেসের পারফরম্যান্স অবিশ্বাস্য

জুলাই ২৬, ২০২৬

বার্সার ইয়ামাল-কুবারসি স্পেন কোচের কাছে ‘বিশেষ’

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT