থার্টিফার্স্ট নাইটে বার বন্ধ, নিষেধাজ্ঞা থাকছে আতশবাজি-ফানুসে

প্রধান আলোচক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া কর্মী উপস্থিত, সংবাদ সম্মেলন চলমান. Channel i News – চ্যানেল আই নিউজ
থার্টিফার্স্ট নাইটে দেশব্যাপী আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, থার্টিফার্স্ট নাইটে বার বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা থাকছে আতশবাজি আর ফানুস ওড়ানোতে।
আজ রোববার সচিবালয়ে বড়দিন ও থার্টিফার্স্ট নাইট উদযাপন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অনেক সময় থার্টিফার্স্ট নাইটে আমাদের তরুণদের মধ্যে বিশৃঙ্খলার দেখা দেয়। এটা যদি আপনার আগে থেকে বোঝান যে, এটা করা ঠিক না। অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি-টানি খায়। এ বিষয়ে আপনারা তাদেরকে নিষেধ করতে পারেন। তাহলে তারা সাবধান হবে। থার্টিফার্স্ট নাইটে যে নরমাল বারগুলোর আছে আমরা সেগুলো বন্ধ রাখবো।
তিনি আরও বলেন, থার্টিফার্স্ট নাইটে আমরা ফানুস ওড়ানো নিষেধ করেছি। আতশবাজি এবং ফানুস এগুলো আমরা নিষেধ করেছি।
তরুণদের মদ্যপানের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে উপদেষ্টা বলেন, ‘কনফাইন্ড (ঘরের মধ্যে বসে খেতে হবে), রাস্তাঘাটে যাতে কোনো ধরনের অসুবিধা না হয়।






